মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পঞ্চগড়ে চা-চাষিদের মাঝে আলো ছড়াচ্ছে ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল
প্রকাশ: ৪ জুন, ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে চা-চাষিদের মাঝে আলো ছড়াচ্ছে ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল

বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের ক্ষুদ্রায়তন চা-চাষিদের দক্ষতা উন্নয়নে এর আগেও বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় কার্যালয় থেকে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। তবে প্রশিক্ষণের ব্যবস্থা আরও ত্বরান্বিত করতে এবং চাষিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গত বছরের অক্টোবর মাসে খোলা আকাশ স্কুল পরিচালনার কথা বলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। ওই বছরের ২৫ অক্টোবর তেঁতুলিয়ায় চাষিদের নিয়ে প্রথমবারের মতো চালু করা হয় প্রশিক্ষণ স্কুল। চায়ের বৈজ্ঞানিক নাম Camellia sinensis (ক্যামেলিয়া সিনেনসিস) থেকে ক্যামেলিয়া অংশটি নিয়ে স্কুলের নামকরণ হয় ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল।

উত্তরাঞ্চলে ক্ষুদ্র পর্যায়ে চা–চাষ সম্প্রসারণের লক্ষ্যে চা চাষিদের নিয়ে পরিচালিত হচ্ছে চা বোর্ডের ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’। সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা এলাকায়

উত্তরাঞ্চলে ক্ষুদ্র পর্যায়ে চা–চাষ সম্প্রসারণের লক্ষ্যে চা চাষিদের নিয়ে পরিচালিত হচ্ছে চা বোর্ডের ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’। সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা এলাকায়
ছবি : সংগৃহীত

এরপর থেকেই বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলায় চা-চাষিদের ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলে প্রশিক্ষণ দিতে শুরু করে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের ১ হাজার ৫১০ জন নিবন্ধিত এবং ৫ হাজার ৮০০ জন অনিবন্ধিত ক্ষুদ্র চা-চাষির দোরগোড়ায় প্রশিক্ষণ সেবা সারা বছর চালু থাকবে। ইতিমধ্যে পাঁচটি জেলার ৩২টি স্থানে এই খোলা আকাশ স্কুল পরিচালনা করেছে চা বোর্ড।

প্রথম জাতীয় চা দিবস পালিত হবে ৪ জুন

দেয়াল ও ছাদবিহীন এই স্কুল গতানুগতিক কোনো স্কুল বা পাঠশালা নয়। এখানে চাষিদের চা-সম্পর্কিত অজানা তথ্য জানানোর পাশাপাশি চাষিদের চায়ের জাত নির্বাচন, নার্সারি তৈরি, চারা রোপণ, পাতা চয়ন, প্রুনিং, সেচ ও পানির নিষ্কাশন, সার প্রয়োগ, পোকামাকড় ও রোগবালাই দমনসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খোলা আকাশের নিচে ৪০ থেকে ৫০ জন ক্ষুদ্র চা-চাষি নিয়ে আয়োজন করা হয় একেকটি প্রশিক্ষণ কর্মশালায়।

উত্তরাঞ্চলে ক্ষুদ্র পর্যায়ে চা–চাষ সম্প্রসারণের লক্ষে চা–চাষিদের নিয়ে পরিচালিত হচ্ছে চা বোর্ডের ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’। সম্প্রতি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকায়

উত্তরাঞ্চলে ক্ষুদ্র পর্যায়ে চা–চাষ সম্প্রসারণের লক্ষে চা–চাষিদের নিয়ে পরিচালিত হচ্ছে চা বোর্ডের ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’। সম্প্রতি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকায়
ছবি : সংগৃহীত

দেশে প্রথমবারের মতো জাতীয় চা-দিবস পালিত হচ্ছে ৪ জুন শুক্রবার। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। দিবসটি সামনে রেখে পঞ্চগড় শহরের ইসলামবাগের বাসিন্দা চা-চাষি এইচ এম নুরুন্নবী চা-চাষে নিজের সম্পৃক্ততার বিষয়ে বলেন, ‘চা বোর্ডের ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল আমাদের মতো সাধারণ চাষিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা উত্তরাঞ্চলের মানুষ খুব অল্প ধারণা থেকেই চা-চাষ শুরু করেছিলাম। এখন ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের মাধ্যমে চায়ের চারা রোপণের বৈজ্ঞানিক প্রক্রিয়া থেকে শুরু করে পাতা চয়ন পর্যন্ত খুঁটিনাটি বিষয় জানতে পেরেছি। এই প্রশিক্ষণের কারণেই আমার সাত বিঘা জমির একটি চা-বাগান প্রায় সাত দিন পানিতে ডুবে থাকার পরও ভালো রাখতে পেরেছি।’

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘী এলাকার একটি চা–বাগান। ৩ জুন দুপুরে  তোলা

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘী এলাকার একটি চা–বাগান। ৩ জুন দুপুরে তোলা
রাজিউর রহমান

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামের চা-চাষি মতিয়ার রহমান বলেন, ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল চা-চাষিদের দক্ষতা উন্নয়নে একটা বড় হাতিয়ার। চা-বাগানের কোন রোগে কী কীটনাশক দিতে হবে, কীভাবে চারা লাগাতে হবে, আর কীভাবে পাতা তুলতে হবে—সবকিছুই এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখান থেকে আমরা চাষিরা নানাভাবে উপকৃত হই। চাষিদের স্বার্থে এই প্রশিক্ষণ ব্যবস্থাটি সব সময় চালু থাকা প্রয়োজন।’

পঞ্চগড়ের চা–চাষ বিস্তৃত হয়েছে মানুষের বসতভিটাতেও। ৩ জুন দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘী এলাকার স্কুলশিক্ষক আনোয়ার হোসেনের বাড়ি থেকে তোলা

পঞ্চগড়ের চা–চাষ বিস্তৃত হয়েছে মানুষের বসতভিটাতেও। ৩ জুন দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘী এলাকার স্কুলশিক্ষক আনোয়ার হোসেনের বাড়ি থেকে তোলা
রাজিউর রহমান

বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক মোহাম্মদ শামীম আল মামুন বলেন, ‘উত্তরাঞ্চলের ৫ জেলায় এ পর্যন্ত হাতেকলমে ৩২টি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতি সপ্তাহেই ইউনিয়ন পর্যায়ে ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে। করোনাকালেও থেমে নেই প্রশিক্ষণ। বিশেষ এই পরিস্থিতিতে জুম অ্যাপের মাধ্যমে ভার্চ্যুয়াল প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রেখেছি আমরা।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »