সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ৫:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালীর মৌকরন গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। আজ বুধবার সকাল ৮ টায় বাড়ির পাশের জমিতে বসে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হলেন মৌকারণ গ্রামের মৃত কাজী আব্দুল মোতালেব মিয়ার ছেলে কাজী নাজমুল জাকির ৫০ ও মৃত আব্দুস সোবহান কাজীর ছেলে ফারুক কাজী ৪০। পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে এ ভর্তি করে। পরে সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানা যায় মৌকরণ গ্রামের কাজী নাজমুল জাকির ও ফারুক কাজীর সাথে সাড়ে ২৭ সতাংশ জমি নিয়ে প্রতিপক্ষ দুলাল হাওলাদার ও সালাম হাওলাদের গঙ্গের সাথে ৩ বছর যাবৎ বিরোধ চলে আসছে। প্রতিপক্ষরা বেশ কিছুদিন যাবত কাজী নাজমুল জাকির ও কাজী ফারুক এর জমি তাদের বলে দাবি করে। অথচ প্রতিপক্ষের কাছে ওই জমির কোন কাগজপত্র বা ডকুমেন্ট নেই বলে আহতরা জানায়। আহতরা আরও জানায় প্রতিপক্ষরা তাদের ক্ষমতার বলে তারা ওই জমি বিভিন্ন বার দখলের চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৮ টায় কাজী নাজমুল জাকির ও তার ভাই ফারুক কাজী তাদের জমিতে বিজ রোপণ করতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা মৃত আব্দুল হাসেম হাওলাদার এর ছেলে দুলাল হাওলাদার, আব্দুস সালাম হাওলাদার, রাজিব, রবিউল, বিউটি বেগম, মর্জিনা বেগম, সেলিম সহ অঞ্জাত ৮/১০ জন ধারালো দা ও রামদা দিয়ে কাজী নাজমুল জাকির ও ফারুক কাজী কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।এ সময় প্রতিপক্ষরা আহত কাজী নাজমুল জাকির ও ফারুক কাজীর হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখন করে। পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে আহতরা শেবাচিমের অর্থপিডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »