● ●


পটুয়াখালীতে ওয়ালটন ১০৮জন গ্রাম পুলিশকে রিচার্জেবল টর্চলাইট প্রদান
প্রকাশ: ৭ আগস্ট, ২০১৯, ২:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ওয়ালটন ১০৮জন গ্রাম  পুলিশকে রিচার্জেবল টর্চলাইট প্রদান

রানা,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ওয়ালটনের উদ্যোগে গ্রাম পুলিশদের নিয়ে ডেঙ্গু সচেতনতা, দফাদার, চৌকিদারদের প্রনোদনা প্রদান এবং মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ, সাম্প্রতিক গুজব বন্ধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী সদর থানা প্রাঙ্গনে থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান(পিপিএম)। এসময় বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের ডেভেলপমেন্ট ম্যানেজার-৩ প্রধান আল মাহফুজ খান, এরিয়া ম্যানেজার সুব্রত দাস, পটুয়াখালী ওয়ালটন প্লাজার মানেজার মোঃ মাইনুল ইসলাম প্রমূখ।
এসময় এসপি মইনুল হাসান ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার পাশাপাশি বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা ও কোথাও পরিস্কার পানি জমে থাকতে দেখলে তা নিজ উদ্দ্যোগে অপসারনের জন্য সকলকে অনুরোধ জানান। এছাড়া সমাজের বিভিন্ন অপরাধ নিরসনে গ্রাম পুলিশ সহ সর্বস্তরের জনসাধারনকে সচেতন থাকা ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতার জন্য আহবান জানান তিনি। জেলায় বিভিন্ন সামাজকি কার্য্যক্রমে নেতৃত্ব দেয়ায় এ সময় ওয়ালটন গ্রæপের পক্ষে তাকে ক্রেষ্ট প্রদান করে বিশেষ ভাবে সম্মাননা জানান বরিশাল জোনের ম্যানেজার আল মাহফুজ খান। পরে উপজেলার ১০৮ জন দফাদার ও চৌকিদারদের প্রনোদনা হিসেবে রিচার্জেবল টর্চলাইট প্রদান করেন ওয়ালটনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »