শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে আহত ৫
প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০১৯, ৯:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে আহত ৫

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মরিচবুনিয়া ইউনিয়নের ময়জউদ্দিন বেপারী (৯০) মনির বয়াতী (৩৫) শহিদুল বয়াতি(২৫) পাপিয়া আক্তার (১২)কালাম বয়াতি(৫৫)কে রামদা,বগি দাও,কাচিঁ দ্বারা এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

গত ৩০/১১/১৯ তারিখে রোজ শনিবার সকাল ৯:৩০মিঃ এর সময় এই ঘটনা ঘটে।আহত পাঁচ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মোসাঃমোর্শেদা বেগম(৫৫) বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অলি মৃধা(৩৫),হানিফ মৃধা(৩৩),জাফর মৃধা,কালু হাং,সুলতান হাং,রাজ্জাক,ইউসুফ হাং,মজিবর মৃধা,শাহ আলম মৃধা সহ আরো ৯/১০ জনকে আসামী করে একটি সি,আর মামলা করেন। মরিচবুনিয়া ইউনিয়নের কালাম বয়াতি(৫৫) ও অলি মৃধা(৩৫)একই গ্রামের বাসিন্দা।

কালাম বয়াতী সাংবাদিককে জানান, দীর্ঘদিন যাবৎ কালাম বয়াতির জমির উপর কুদৃষ্টি পড়ায়, চাষ ও রোপনকৃত জমির ধান সম্পূর্ন অন্যায়ভাবে অলি মৃধা(৩৫),হানিফ মৃধা,জাফর মৃধা,কালু হাং,সুলতান হাং,রাজ্জাক,ইউসুফ হাং,মজিবর মৃধা,শাহ আলম মৃধা সহ আরো ৯/১০ জন সহ জমির পাকা ধান কাটিতে আরম্ভ করিলে কালাম বয়াতি সহ আহত সকলে বাধা দেয়,ঐ সময়েই অলি মৃধা(৩৫)এর হাতে থাকা ধারালো বগি দাও দিয়ে ময়জউদ্দিন বেপারী (৯০)এর মাথায় কোপ দেয় ও অন্যান্য সকলে মিলে এলোপাথাড়ি হত্যার উদ্দেশ্য়ে কোপাতে থাকে ও ধান কেটে নিয়ে য়ায় ।

এসময়ে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা সরে গিয়ে বসত ঘরে হামলা চালিয়ে ঘরের মধ্যে থেকে ট্রাঙ্ক যাহার ভিতর মূল্যবান কাগজপত্র, টাকা(৩০,০০০),স্বর্ন যাহার বাজার মূল্য (৫৫,০০০)টাকা সহ নিয়ে যায় এবং তাহাদের চিকিৎসা নিতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বাধা প্রদান করে।পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন।

ভুক্তভুগি পরিবার পটুয়াখালী সদর থানায় গেলে থানা পুলিশ বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দিলে আদালতে মামলা দায়ের করে, ন্যায় বিচার আশা করেন। রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভূগী পরিবারটি হাসপাতালে চিকিৎসাধীন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »