শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে তলা ফেটে ট্রলারডুবি, ৪ মাঝিমাল্লা উদ্ধার
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে তলা ফেটে ট্রলারডুবি, ৪ মাঝিমাল্লা উদ্ধার

স্টাফ রিপোর্টার ।।
বৈরী আবহাওয়ার কারণে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ৪ মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে মাঝিমাল্লাসহ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে জেলেরা। উদ্ধার হওয়া জেলেরা হলেন- জাফর ব্যাপারী (৫০), স্বপন ব্যাপারী (২৫), বাদল (২৩) ও পারভেজ (১৮)। তাদের বাড়ি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে।
স্থানীয় জেলেরা জানান, আজ সকালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল উপজেলার কোড়ালিয়া গ্রামের জাফর ব্যাপারীর মালিকানাধীন ট্রলার। মাছ শিকারে যাওয়ার পথে সকাল সাড়ে ৫টায় তুফানিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে ৪ মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি ডুবে যায়।
আধা ঘণ্টা পর অন্য একটি ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দেড় ঘণ্টা পর ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করতে সক্ষম হয় জেলেরা। বর্তমানে তারা তুফানিয়ার তীরে অবস্থান করছে বলে জানা যায়।এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »