শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে দেড় কি.মি. ভাঙ্গা বেড়িবাঁধসহ ক্ষতিগ্রস্থ ১৫ কি.মি.
প্রকাশ: ২৭ মে, ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে দেড় কি.মি. ভাঙ্গা বেড়িবাঁধসহ ক্ষতিগ্রস্থ ১৫ কি.মি.

পটুয়াখালী প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় আম্পান ও অমাবশ্যার প্রভাবে জলোচ্ছাস সৃষ্টিতে পটুয়াখালীর ১ দশমিক ৭ কিলোমিটার ভাঙ্গা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসকসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।দুপুরে পটুয়াখালী সদর উপজেলার মাটিভাংগা, ভাজনা, মির্জাগঞ্জ উপজেলার গোলখালীসহ দুমকী উপজেলার কয়েকটি জায়গা পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধসমূহ মেরামতের নির্দেশনা প্রদান করেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান জানান, জেলায় মোট বেড়িবাঁধ রয়েছে ১৩৫০ কিলোমিটার। এর মধ্যে মির্জাগঞ্জ উপজেলার গোলখালী, সুন্দ্রাকালিকাপুর, ভিকাখালীতে ভেঙ্গে গেছে দুর্বল বেড়িবাঁধ। বেড়িবাঁধ ভেঙ্গেছে সদর উপজেলার ভাজনা, মাটিভাঙ্গা, নন্দীপাড়া ও ঘোপখালী. দশমিনা উপজেলার রনগোপালদী, গলাচিপা উপজেলায় পানপট্টি, বদনাতলী, ডকুয়া। বাউফল উপজেলার ভুরিয়া, বামনিকাঠি। দুমকি উপজেলার চরবয়রা ও আঙ্গারিয়া। রাঙ্গাবালী উপজেলার চরলতা, মৌডুবি, চরআন্ডা, কাউখালী ও চরকাশেমের বিভিন্ন পয়েন্টে। এছাড়া জেলায় মোট ১ দশমিক ৭ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙ্গা রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ১৫ কিলোমিটার বাঁধ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »