শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে বিএনপির কার্যালয় ভাঙচুর
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২২, ৪:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বিএনপির কার্যালয় ভাঙচুর

অনলাইন ডেস্ক : পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইসময়ে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশ সরকারের ব্যবসায়িক অফিসেও হামলা ও দলীয় নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। আজ বুধবার রাত ৮টার দিকে পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকায় বিএনপি কার্যালয়ে হামলা হয়।

জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন নান্নু জানান, ২০-২৫ টি মোটরসাইকেলসহ ৫০-৬০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে দলীয় অফিসে হামলা চালিয়েছে। সেসময় অফিস তালাবদ্ধ থাকায় হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে। তারা অফিসের ভেতরে টানানো দলীয় ব্যানার ছিঁড়ে ফেলে এবং বিএনপি নেতাদের গালিগালাজ করে। 

অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার অফিসে হামলা চালানো হয়। এসময় দলীয় নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

বরিশালে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ বানচাল করার জন্য যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের কর্মী ও সমার্থকরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

এ হামলার প্রতিবাদে বিএনপি অফিসের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বক্তব্য রাখেন। তবে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সভা আয়োজন করায় পুলিশ সভা বন্ধ করে দেয়।
জানতে চাইলে পটুয়াখালী থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘বিএনপি অফিস ভাঙচুরের ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করে নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »