শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে ভালো পদ না পেয়ে আ.লীগ নেতার আত্মহত্যার চেষ্টা
প্রকাশ: ৭ আগস্ট, ২০২২, ১১:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ভালো পদ না পেয়ে আ.লীগ নেতার আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালী সংবাদদাতা :

পরপর দুইবার পটুয়াখালী পৌর আওয়ামী লীগের কমিটিতে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এবার সেই কমিটিতেই স্থান হয়েছে সাধারণ সদস্য হিসেবে। তাও আবার চার নম্বরে।

কমিটি ঘোষণার ১২ ঘণ্টার মাথায় শনিবার (৬ আগস্ট) গভীর রাতে রাগ ও অভিমানে আত্মহত্যার চেষ্টা চালান মো. মনিরুজ্জামান চৌধুরী মনু মিয়া। তবে পরিবারের সদস্যদের কারণে এ যাত্রায় বেঁচে গেছেন।

শনিবার বিকালে মনু মিয়ার স্বজনরা তার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি জানিয়ে স্ট্যাটাস দিলে এ নিয়ে তোলপাড় শুরু হয় শহরজুড়ে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিমানী ওই নেতা জানান, রাজনীতি করে শুধু পোস্ট চেয়েছি। সেটাও যদি না পাই, তাহলে জীবন রেখে লাভ কী?

মনু মিয়ার ভাইয়ের মেয়ে সানজিদা সাবরিনা বাঁধন তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, দীর্ঘদিন পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীতে ও দুবার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মনিরুজ্জামান চৌধুরী মনুকে বর্তমান পৌর কমিটিতে ৪ নম্বর সাধারণ সদস্য বানানোর কষ্টে দিনগত রাত ১টার দিকে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে রক্ষা করে।

একই ধরনের স্ট্যাটাস পোস্ট করেন তার বোন সিনথিয়া সাবরিন মৌ-ও। পরে তাদের পরিবারের অন্য সদস্যরাও একই পোস্ট শেয়ার করে। এরপরই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।

পছন্দ মতো পদ না পাওয়া মনু মিয়া জানান, পরিবারের সবাই আজীবন আওয়ামী লীগ করে আসলেও তারা কিছুই পাননি। বিএনপির আমলেও বারবার হামলার শিকার হয়েছেন তিনি।

মনু মিয়া বলেন, হয় আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকের ওপরের কোনো পদে রাখবে, না হয় বাদ দেবে। সদস্য তো রাখতে পারে না। এতো অপমান করার কোনো মানে হয় না।

এ বিষয়ে জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। এখানে পাওয়া না পাওয়ার অভিমান থাকাটাই স্বাভাবিক। নতুন নেতৃত্ব সৃষ্টি করতে নবীন ও তরুণদের অগ্রাধিকার দিতে হচ্ছে।

সুত্র : আরটিভি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »