সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে ‘’মহিউদ্দিন জনকল্যান ফাউন্ডেশন’’এর উদ্যোগে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরন অনুষ্ঠিত
প্রকাশ: ১৭ আগস্ট, ২০১৯, ১:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ‘’মহিউদ্দিন জনকল্যান ফাউন্ডেশন’’এর উদ্যোগে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরন অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ
দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে চেম্বার মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং মহিউদ্দিন জনকল্যান ফাউন্ডেশন উদ্যোগে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ১৭ আগস্ট সকাল ১০টায় চেম্বারের সভাপতি পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মন্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান খান, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, সিপিবি’র সভাপতি মোতালেব মোল­া, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ তসলিম সিকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ সোহেল। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক জালাল আহমেদ, চেম্বারের সহ-সভাপতি সাইদুজ্জামান লেলিন, জেলা জাপার যুগ্ম সাধার সম্পাদক জাকির মাহমুদ সেলিম, কাউন্সিলর লুৎফর রহমান শাহরিয়ার প্রমুখ।

পরে প্রধান অতিথি প্রতিবন্ধী বিনয় ভ‚ষন দাস ও শংকর লাল পাল কে হুইল চেয়ার ও দরিদ্র শিক্ষার্থী কলেজ শিক্ষার্থী মুন্নী আখতার, ইভা আক্তার ও তামান্না সুলতানা রূপা কে বই প্রদান করেন।
এরপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরে পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য মহিউদ্দিন আহম্মেদ জনকল্যাণ ফাউন্ডেশন’র পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী মাধ্যমে একটি রিক্সা ভ্যান প্রদান করেন- ‘মহিউদ্দিন আহম্মেদ জনকল্যাণ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও পটুয়াখালী পৌরসভার জননন্দিত পৌর মেয়র জনাব মহিউদ্দিন আহম্মেদ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »