মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে ১৭৫ গ্রাম প্লাবিত, ৫০ কোটি টাকার মৎস্য সম্পদ বিনষ্ট
প্রকাশ: ২৭ মে, ২০২১, ৩:৫৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ১৭৫ গ্রাম প্লাবিত, ৫০ কোটি টাকার মৎস্য সম্পদ বিনষ্ট

সংবাদদাতা, পটুয়াখালী : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়ে পটুয়াখালীতে ১৭৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ঘের, পুকুর, থেকে ৫০ কোটি টাকার মাছ ভেসে গেছে।

জেলা নিয়ন্ত্রণ কক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, জেলার রাঙ্গাবালীতে ৩৮টি গ্রাম, কলাপাড়ায় ৭৬টি, দশমিনায় ১২টি, মির্জাগঞ্জে ১৫টি, গলাচিপায় ১০টি, বাউফলে ২০টি এবং দুমকী উপজেলায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমাহুন কবির জানান, তার ইউনিয়নের বলইকাঠী গ্রামটি তিন-চার ফুট পানিতে প্লাবিত হয়ে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ইয়াসের প্রভাবে উঁচু জোয়ারের পানিতে ভেসে গেছে ২ হাজার ৬০০টি পুকুর ও ৬০০টি ঘের। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

রাঙ্গাবালী উপজেলার চরলতা গ্রামের গ্রামের মাছের ঘের মালিক দবির গাজী বলেন, ‘এ বছর ঋণ নিয়ে মাছের ঘের করেছি। ঘেরে বিভিন্ন জাতের প্রায় ছয় লাখ টাকার মাছ ছিল। কিন্তু ইয়াসের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে আমার ঘেরের সব মাছ বের হয়ে গেছে। এখন কি করব তা বুঝে উঠতে পারছি না।’

জলোচ্ছ্বাসে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় বেশি ক্ষতি হয়েছে। রাঙ্গাবালীর ৮০ ভাগ মাছের ঘের তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহিন জানান, জেলার ৪১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে স্ফীত জোয়ারের পানি প্রবেশ করে বাড়িঘর ও ফসলী জমি প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ের কারণে জোয়ারের পানিতে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। দুর্যোগকবলিত এলাকার মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পাওয়ার সাপেক্ষে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »