শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গলাচিপা থানার শওকত আনোয়ার
প্রকাশ: ৬ জুন, ২০২১, ১০:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গলাচিপা থানার শওকত আনোয়ার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত। জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এর নিকট থেকে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার। এবার কোন সংগঠন কিংবা বেসরকারী সংস্থা নয়, খোদ নিজ প্রতিষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন গলাচিপা থানার ক্লিন ইমেজের ওসি এম আর শওকত আনোয়ার। থানার চৌকস এ কর্মকর্তা গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক, সন্ত্রাসসহ এলাকার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। গত ৫ জুন (শনিবার) পটুয়াখালী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তাকে প্রদান করা হয়েছে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র। জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এর নিকট থেকে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র গ্রহণ করেন ওসি এম আর শওকত আনোয়ার। এদিকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ওসি এম আর শওকত আনোয়ারকে অভিনন্দন জানিয়েছেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড ও এলাকাবাসী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »