রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু, কমিটি গঠন
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২২, ১২:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু, কমিটি গঠন

 পটুয়াখালী প্রতিনিধি 

গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অধিকার আদায়ের লক্ষ্যে পটুয়াখালী জেলা প্রেস ক্লাব গঠন করা হয়েছে।
nagad-300-250

এ জেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গত ১০ অক্টোবর সংগঠনটির যাত্রা শুরু হয়।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে আনুষ্ঠঅনিকভাবে কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে সংগঠন পরিচালনার জন্য প্রাথমিকভাবে ২৫ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে পটুয়াখালী থেকে বহুল প্রচারিত দৈনিক সাথীর সম্পাদক মো. আনোয়ার হোসেনকে সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি দৈনিক সাথীর সহ-সম্পাদক মো. জসীম উদ্দীন হাওলাদার ও দৈনিক আমার বার্তার কাইয়ুম উদ্দীন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাভিশনের কেএম শাহাদাত হোসেন ও চ্যানেল ২৪-এর মনোজ কান্তি কর, অর্থবিষয়ক সম্পাদক ডিবিসি নিউজের মহিবুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের আকাশের জলিলুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এশিয়ান টেলিভিশনের মো. বাদল হোসেন, দপ্তর সম্পাদক বাংলানিউজ২৪ ডটকম ও এসএ টেলিভিশনের জহিরুল ইসলাম, পাঠাগার সম্পাদক মু. হেলাল আহম্মেদ রিপন, ক্রীড়া সম্পাদক আনন্দ টেলিভিশনের নাজিম উদ্দীন, আইনবিষয়ক সম্পাদক দৈনিক পটুয়াখালী প্রতিদিনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান রিয়াজ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ঢাকা পোস্টের মাহমুদুল হাসান রায়হান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক দৈনিক আজকের পত্রিকার মীর মহিবুল্লাহ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক দৈনিক পটুয়াখালীর বার্তার বার্তা সম্পাদক মাকসুদুর রহমান।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো. মশিউর রহমান, যুগান্তরের উপকূলীয় প্রতিনিধি জলিলুর রহমান, যুগান্তরের পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, প্রতিদিনের সংবাদের জহিরুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলোর নিয়াজ মোর্শেদ, দৈনিক পুনরুত্থানের ফরিদ উদ্দীন, স্বাধীন বাংলা টিভির লোকমান মৃধা, দৈনিক একুশে সংবাদের এস আল আমিন ও আলোকিত সকালের আলিম খান আকাশ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »