সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পত্রিকার সার্কুলেশন নিয়ে নয়ছয়, হাইকোর্টের রুল
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২, ৬:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পত্রিকার সার্কুলেশন নিয়ে নয়ছয়, হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক :

মিডিয়া তালিকাভুক্ত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা, বিজ্ঞাপন হার পরিবর্তনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) গৃহীত ব্যবস্থা কেন কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পুনরায় আইনানুযায়ী ও বিধি মোতাবেক প্রচার সংখ্যা, বিজ্ঞাপন হার ও তালিকাক্রম নিরূপণ ও নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার এই রুল জারি করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। তথ্য সচিব, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্নিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তারে মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর একটি পত্রিকায় ‘বাংলা জাতীয় দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা পরিবর্তনে তুঘলকি কাণ্ড!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৯ অক্টোবর পরে ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন মানবাধিকারকর্মী ও আইনজীবী ফারহাত জাহান শিরিন। ওই রিটের শুনানি নিয়ে রুল জারির আদেশ দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু। তাকে সহযোগিতা করেন রিটকারী ফারহাত জাহান শিরিন।

গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ‘৮ সেপ্টেম্বর হঠাৎ করে বাংলা জাতীয় পত্রিকার প্রচার সংখ্যায় ব্যাপক পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বাজারে আসেনি এমন পত্রিকার প্রচার সংখ্যা রাতারাতি ৭০ থেকে ৮০ হাজার বৃদ্ধি করা হয়েছে। আবার নিয়মিত প্রকাশিত হচ্ছে এমন পত্রিকা ৫০-৬০ হাজার কমিয়ে দেওয়া হয়েছে। আবার কারো কারো মাত্র ৫০০, ১ হাজার, ২ হাজার কপি কমানো হয়েছে, এতে করে ক্ষতিগ্রস্ত হবেন ২০ থেকে ৩০টি পত্রিকার মালিক ও সংবাদকর্মীরা।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘একটি জাতীয় পত্রিকায় সারাদেশে প্রায় ৬০০ প্রতিনিধি ও প্রধান কার্যালয় মিলে এক হাজার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী থাকে, এতে করে ২০ থেকে ৩০টি পত্রিকার প্রায় ২০ থেকে ৩০ হাজার পরিবার নিঃস্ব হয়ে পথে বসবে। যাদের আয় রোজগারের আর কোনো রাস্তা থাকবে না। অচল করে দেওয়া হয়েছে প্রায় ২০ থেকে ৩০টি পত্রিকা।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »