শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পদ্মা সেতুর উদ্বোধন : জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জনগণের শক্তি বড় শক্তি’
প্রকাশ: ২৫ জুন, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর উদ্বোধন : জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ‘জনগণের শক্তি বড় শক্তি’

নূরে আলম জিকু, জাজিরা থেকে :

“‘জনগণের শক্তি বড় শক্তি’”প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের দিনটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশেষ দিন। আজ এই অঞ্চলের মানুষের জন্য স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলাম। আপনারা পাশে ছিলেন বলেই পদ্মা সেতু করতে পেরেছি। জনগণের শক্তি বড় শক্তি। আমি সেটাই বিশ্বাস করেছি।  আজ দুপুরে পদ্মা সেতুর দুই প্রান্তের ফলক উম্মোচনের পর কাঁঠালবাড়িতে আয়োজিত আওয়ামী লীগের জনসমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,  নিঃস্ব আমি, রিক্ত আমি, দেয়ার কিছু নেই। আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি যে কোনো ত্যাগ করতে প্রস্তুত। শেখ হাসিনা বলেন, জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। আমরা এই দেশকে গড়ে তুলবো। মানুষকে উন্নত জীবন দিতে চাই। জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। আসলেই পারেনি। পারবেও না। পদ্মা সেতু তৈরিতে যারা বাধা দিয়েছেন, তাদের উপযুক্ত জবাব দেয়া হয়েছে।  এজন্য সাহস দিয়েছেন আপনারা। শক্তি দিয়েছেন আপনারা। আমিও আপনাদের পাশে আছি। এই দেশ আপনাদের, এই দেশ আমাদের। এর আগে প্রধানমন্ত্রী দুপুর ১২ টা ৫২ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন। এসময় মঞ্চে বাজানো হয়  শিল্পী আবদুল আলীমের ‘সর্বনাশা পদ্মা নদীরে’ এবং   ‘নদীরে একটি কথা সুধাই শুধু তোমারে গান। জয় বাংলা স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তুলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মঞ্চে আওয়ামী লীগ নেতারাসহ প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের দিনটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশেষ দিন। আজ এই অঞ্চলের মানুষের জন্য স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলাম। আপনারা পাশে ছিলেন বলেই পদ্মা সেতু করতে পেরেছি। জনগণের শক্তি বড় শক্তি। আমি সেটাই বিশ্বাস করেছি।

আজ দুপুরে পদ্মা সেতুর দুই প্রান্তের ফলক উম্মোচনের পর কাঁঠালবাড়িতে আয়োজিত আওয়ামী লীগের জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,  নিঃস্ব আমি, রিক্ত আমি, দেয়ার কিছু নেই। আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি যে কোনো ত্যাগ করতে প্রস্তুত। শেখ হাসিনা বলেন, জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। আমরা এই দেশকে গড়ে তুলবো।

মানুষকে উন্নত জীবন দিতে চাই। জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। আসলেই পারেনি। পারবেও না। পদ্মা সেতু তৈরিতে যারা বাধা দিয়েছেন, তাদের উপযুক্ত জবাব দেয়া হয়েছে।  এজন্য সাহস দিয়েছেন আপনারা। শক্তি দিয়েছেন আপনারা। আমিও আপনাদের পাশে আছি। এই দেশ আপনাদের, এই দেশ আমাদের।

এর আগে প্রধানমন্ত্রী দুপুর ১২ টা ৫২ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন। এসময় মঞ্চে বাজানো হয়  শিল্পী আবদুল আলীমের ‘সর্বনাশা পদ্মা নদীরে’ এবং   ‘নদীরে একটি কথা সুধাই শুধু তোমারে গান। জয় বাংলা স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তুলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মঞ্চে আওয়ামী লীগ নেতারাসহ প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »