শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পরিচয় গোপন রেখে পথে পাওয়া প্রায় ২ লাখ টাকা ফিরিয়ে দিলেন দিনমজুর
প্রকাশ: ১০ আগস্ট, ২০২২, ১২:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরিচয় গোপন রেখে পথে পাওয়া প্রায় ২ লাখ টাকা ফিরিয়ে দিলেন দিনমজুর

বরিশাল নগরীর এক আটা-ময়দার মিল মালিক তিন দিন আগে হারিয়ে যাওয়া প্রায় দুই লাখ টাকা ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে পুরো টাকা হাতে পেয়েছেন তিনি। পরিচয় গোপন রেখে পথে পাওয়া প্রায় দুই লাখ টাকা ফিরিয়ে দিয়েছেন এক দিনমজুর।

নগরীর বিসিক এলাকার সুগন্ধা ফ্লাওয়ার মিলের মালিক শংকর কুমার সাহা জানান, গত ৬ আগস্ট বিসিক এলাকার ফ্রেশ বেকারি থেকে তাকে ১ লাখ ৯০ হাজার টাকা দেওয়া হয়। ওই টাকা একটি শপিংব্যাগে নিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে নগরীর হাটখোলা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

শংকর কুমার সাহা বলেন, বিসিক এলাকার রাস্তা খানাখন্দে ভরা। এতে শপিংব্যাগ ছিড়ে টাকা পড়ে যায়। হাটখোলা গিয়ে দেখতে পাই টাকা ভর্তি ব্যাগ নেই। তাৎক্ষণিক টাকার সন্ধানে নেমে পড়ি। পথে যে কয়টি দোকানে সিসি ক্যামেরা ছিল, সকল ক্যামেরার ফুটেজ দেখে কোনো সন্ধান পাইনি। গত ৮ আগস্ট দিনভর মাইকিং করি। টাকা ফিরিয়ে দিলে পুরস্কার দেয়ারও ঘোষণা দেই।

তিনি বলেন, টাকা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ বেলা ১১টার দিকে নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মর্তুজা আবেদীন ফোন করে জানতে চান আমার টাকা হারিয়েছে কিনা। টাকার পরিমাণ কত জানতে চেয়ে নিশ্চিত হন। বিকেলে কার্যালয়ে গিয়ে টাকা আনতে বলেন।

শংকর সাহা বলেন, রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি অত্যন্ত গরিব, দিনমজুর। তিনি তার পরিচয় জানাতে নিষেধ করেছেন। তাই কাউন্সিলর তার পরিচয় জানাননি। এমনকি তাকে চোখেও দেখেননি বলে জানান শংকর সাহা।

নগরীর ২নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মর্তুজা আবেদীন বলেন, টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি শ্রমিক। এক কথায় দিনমজুর। কুড়িয়ে পাওয়া টাকার প্রতি তার কোনো লোভ নেই। টাকা পেয়ে বাসায় নিয়ে যান। পরে টাকার মালিকের সন্ধান কর‌তে থাকেন। মাইকিং শুনে স্থানীয় কাউন্সিলর হিসেবে আমার কাছে জমা দেন।

মর্তুজা বলেন, লোকটি কাউনিয়া এলাকার বাসিন্দা। তার পরিচয় জানাতে নিষেধ করেছেন। তাই কাউকে তার পরিচয় জানানো হয়নি। কিন্তু এখনো ভালো মানুষ সমাজে আছে। একজন দিনমজুরের যে ১ লাখ ৯০ হাজার টাকার প্রতি লোভ নেই তা মানুষ জানুক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »