সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পরীমনির ওয়ালে শাকিব খানের ভিডিও
প্রকাশ: ৯ মার্চ, ২০২৩, ২:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরীমনির ওয়ালে শাকিব খানের ভিডিও

অভিনেতা শাকিব খান একটি ভিডিও তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। যা নিয়ে সামাজিক মাধ্যমে খোঁচা-খুঁচিতে মেতেছেন তার সাবেক দুই স্ত্রীসহ আরেক অভিনেতা অনন্ত জলিল পত্নী বর্ষা। ভিডিওতে দেখা যায়, শাকিব খান তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। তার ক্যাপশনে লিখেছেন, ‘ওমানে শো এর আগে আব্রাহামের কল!’

এরপর সেই ভিডিও শেয়ার করেছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলী। যিনি শাকিবের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা। তিনি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক।’

তার কয়েক ঘন্টা পর অভিনেত্রী বর্ষা তার ফেসবুক ওয়ালে বুবলীকে ট্যাগ দিয়ে পোস্ট করেছেন বুবলী ও বীরের একটি ছবি। যেখানে ক্যাপশনে লিখেছেন ‘সুন্দর’। এরপর অপু বিশ্বাস অনন্ত জলিলের আগের সংসারে জন্ম নেয়া মেয়ের বিয়ের ভিডিও লিঙ্ক পোস্ট করেছেন ফেসবুকে। সঙ্গে জলিলকে ট্যাগ দিয়ে লিখেছেন ‘সুন্দর’।

এবার শাকিব ও জয়ের কথোপকথনের ভিডিওটি নজর কেড়েছে অভিনেত্রী পরীমনির। ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের ওয়ালে শেয়ার করে তিনটি হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। কয়েক মাস আগে এই অভিনেত্রীও মা হয়েছেন। তাই হয়ত সন্তানের সঙ্গে শাকিবের কথোপকথন মনে ধরেছে তার; এমনটাই মনে করছেন নেটিজেনরা।

পরীমনির ফেসবুক ওয়াল থেকে শাকিবের ওই ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই। তেমনই একজন ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘পরীমনি নিজেও নিজের সন্তান নিয়ে ব্যস্ত আছেন বলেই হয়ত শাকিব খানের সন্তানের ভালোবাসা দেখে আপ্লুত হয়েছেন। তাই তিনি জয় ও শাকিব খানের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসা।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »