সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পরীমনির পুরনো ছবি পোস্ট করে রাজ শেয়ার করলেন হৃদয়গ্রাহী স্মৃতি
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ১০:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরীমনির পুরনো ছবি পোস্ট করে রাজ শেয়ার করলেন হৃদয়গ্রাহী স্মৃতি

২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরীফুল রাজ। সে বছরই ১০ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা।

পরের বছর জানুয়ারিতে বিষয়টি প্রকাশ্যে আসে। সে বছরই ঘরোয়া আয়োজনে ২২ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন রাজ-পরী। সে হিসেবে আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী।

এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা শরীফুল রাজ। তুলে ধরেছেন হৃদয় প্রাচীরে জমে থাকা শ্যাওলার মতো স্মৃতিকণা।

রাজ এক স্ট্যাটাসে পরীকে উদ্দেশ করে লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী। এই একটি বছর আমরা দুজনেই অনেক সুন্দর করে পার করেছি। কিছু স্মৃতি রয়েছে রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ, অবিস্মরণীয়, চির প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী! আমার এই স্মৃতিগুলো শুধু আমার ভিতরেই আছে।’

স্মৃতির মূল্য তুলে ধরে বলেন, ‘এগুলো কোনও জিনিস বা জায়গা নয়, আমি এগুলোকে যেকোনও জায়গায় নিয়ে যেতে পারি। তোমার সঙ্গে আমার যেই সুন্দর মুহূর্ত রয়েছে তার সঙ্গেই বেড়ে উঠতে চাই প্রতিদিন। শুভ বিবাহবার্ষিকী মাই লেডি।’

এই পোস্টের সঙ্গে একটু অপ্রকাশিত ছবি প্রকাশ করেছেন রাজ। পরীমনি যখন অন্তঃসত্ত্বা সে সময় সমুদ্রসৈকতে কাটানো তাদের আনন্দঘন মুহূর্তের একটি ছবি।

আরেক দিকে পরীমনি নিজের ফেসবুক হ্যান্ডেল লিখেছেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ।’

২০২২ সালের ১০ জানুয়ারি হঠাৎ করেই গোপন বিয়ের খবর প্রকাশ্যে আনেন পরী। একই সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিও দেন এই চিত্রনায়িকা। আর আগস্টের ১০ তারিখ রাজ-পরীর ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান রাজ্য।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »