● ●


ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে দোয়েল ওটিটির চুক্তি
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে দোয়েল ওটিটির চুক্তি

ডিজিটাল কনটেন্টের মনিটাইজেশন, কপিরাইট সুরক্ষা, আয় বৃদ্ধি ও ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় সহযোগিতার লক্ষ্যে প্রথম আলো ডিজিটালের উদ্যোগ মিডিয়াস্টার মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক (এমসিএন) সেবার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’।

ঢাকায় আজ বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারত্বের আওতায় দোয়েলের ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনা, মনিটাইজেশন, চ্যানেল অপটিমাইজেশন এবং কনটেন্টের বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণে সহযোগিতা করবে মিডিয়াস্টার এমসিএন।

.

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দোয়েলের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জাহিন আহম্মেদ, বিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান তানভির আহমেদ, কনটেন্ট বিভাগের যৌথ দায়িত্বপ্রাপ্ত আবীর ফেরদৌস ও সাব্বির ইয়াসির আরাফাত, রেভিনিউ বিভাগের সহকারী ব্যবস্থাপক আপেল আকবর এবং লিগ্যাল বিভাগের সহকারী ব্যবস্থাপক চন্দনা জাহান।

মিডিয়াস্টার এমসিএনের পক্ষে উপস্থিত ছিলেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক বাবলু চাকমা।

.

দোয়েল ওটিটির মূল প্রতিষ্ঠান এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ জাহিন আহম্মেদ বলেন, মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট খাতকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘এই সহযোগিতার মাধ্যমে আমরা দেশীয় কনটেন্ট নির্মাতাদের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত বাংলা কনটেন্টকে আরও বৃহত্তর দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল বিনোদন খাতে টেকসই প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে চাই।’

প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, দোয়েলের সঙ্গে এই অংশীদারত্ব দেশের ডিজিটাল কনটেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য কনটেন্টের বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে কনটেন্ট নির্মাতা ও প্রতিষ্ঠানগুলোর জন্য টেকসই ও দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ তৈরি করা।’

.

চুক্তির আওতায় মিডিয়াস্টার এমসিএন দোয়েলকে ইউটিউব কনটেন্ট থেকে বিজ্ঞাপনভিত্তিক আয় ব্যবস্থাপনা, কপিরাইট ও ক্লেইম ম্যানেজমেন্ট, কনটেন্ট সুরক্ষা, চ্যানেল অপটিমাইজেশন, পারফরম্যান্স অ্যানালিটিকস এবং চ্যানেলের প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজনীয় কারিগরি ও কৌশলগত সহযোগিতা দেবে। পাশাপাশি মনিটাইজেশন-সংক্রান্ত সমস্যা সমাধান, অ্যান্টি-পাইরেসি কার্যক্রম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্টের কার্যকারিতা বৃদ্ধিতেও সহায়তা করবে প্রতিষ্ঠানটি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »