● ●


পানিপ্রবাহ নিশ্চিতের তাগিদ ঢাকার
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পানিপ্রবাহ নিশ্চিতের তাগিদ ঢাকার

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০: ৫০

গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এর আগে গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানিপ্রবাহ নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ নিয়ে রোববার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দুদেশের যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক। বৈঠকে ২০২৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদনও চূড়ান্ত করা হয়েছে। বৈঠক সূত্র আমার দেশকে এ তথ্য জানিয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির অগ্রগতি পর্যালোচনায় তিন মাস পরপর দুদেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত যৌথ কমিটির বৈঠক হয়। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত গতকালের বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য আনোয়ার কাদির। ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সে দেশের সদস্য এবং নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের কমিশনার শরদ চন্দ্র।

কর্মকর্তারা জানান, কারিগরি ও কর্মকর্তা পর্যায়ের এ বৈঠকটি প্রতি তিন মাস পরপর হওয়ার কথা থাকলেও এর আগের বৈঠকটি হয়েছে গত মে মাসে দিল্লিতে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের নথি থেকে জানা যায়, ভারত পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গার ওপর ব্যারাজ নির্মাণের কাজ শুরু করে ১৯৬২ সালে। ১৯৭০ সালে এর নির্মাণকাজ শেষ হলেও তৎকালীন পাকিস্তান সরকারের বাধার কারণে এটি চালু করতে পারেনি। পাঁচ বছর অপেক্ষার পর ১৯৭৫ সালের ২১ এপ্রিল পরীক্ষামূলক চালুর কথা বলে এ ব্যারাজের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার শুরু করে প্রতিবেশী দেশটি। আন্তর্জাতিক রীতিনীতি ও আইন লঙ্ঘন করে ভারতের এ পানি প্রত্যাহারের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকরা ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ করে। ফলশ্রুতিতে ১৯৭৭ সালে প্রথম বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ভারত। এ চুক্তির মেয়াদ শেষ হলে পরবর্তী সময় ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদি আরেকটি চুক্তি হয়। এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর।

উজানের দেশ হিসেবে পানিপ্রবাহকে ভারত তার নিজস্ব স্বার্থ হাসিলে বাংলাদেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার। আমার দেশকে তিনি বলেন, ভারত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে অভিন্ন সব নদী থেকে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে। বর্ষাকালে বাঁধ খুলে দিয়ে আমাদের ফসল নষ্ট করছে। আবার শুকনো মৌসুমে উজানে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রত্যাহারের মাধ্যমে ফসলি জমিসহ আমাদের জীববৈচিত্র্য ধ্বংস করছে। এর জেরে পদ্মা ও তিস্তাসহ ছোটবড় প্রায় সবকটি নদীই শুকিয়ে যাচ্ছে।

তিনি বলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি অনুযায়ী এবারও পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না বাংলাদেশ। ভারত ফারাক্কা ব্যারাজ ছাড়াও গঙ্গা বেসিনকে কেন্দ্র করে সাতটি ক্যানেলের মাধ্যমে প্রায় ৪০ হাজার কিউসেক পানি অবৈধভাবে সরিয়ে নিচ্ছে।

তিনি আরো বলেন, গঙ্গায় জলাধার, ক্রসড্যাম, রেগুলেটরসহ কমপক্ষে ৩৩টি অবকাঠামো নির্মাণ করে ভারত পানি প্রত্যাহার করছে। এছাড়াও ভারত ভাগীরথী নদীর ওপর জঙ্গিপুরের কাছে ৩৯ কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেল নির্মাণ করেছে। জঙ্গিপুর ব্যারাজ নামে এ প্রকল্পের লক্ষ্যই হলো ফারাক্কা পয়েন্টের ৪০ হাজার কিউসেক পানি হুগলী ও ভাগীরথী নদীতে সরিয়ে নেওয়া।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »