● ●


নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের শরিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে যেতে আগ্রহ প্রকাশ করেছে। ইসরায়েলের চ্যানেল ১৩–এর বরাত দিয়ে এ কথা জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

গত মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা এখনো চলছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৯৬ দশমিক ১ শতাংশ ভোট গণনা পর্যন্ত নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩ আসন ও গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮ আসন পেতে যাচ্ছে। আর আরব দলগুলো পেতে যাচ্ছে ১৯টি আসন।

নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেতে যাচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। তাঁর জোটে থাকা ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ৭টি আসন পেতে যাচ্ছে। এই জোটের অন্য দলগুলোর মধ্যে ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত ৭টি, আরিয়েহ দেদির দল শাস ৬টি ও বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি (আরজেডপি) ৬টি আসন পাচ্ছে।

.

তার মানে নেতানিয়াহুর লিকুদ পার্টির পর এই জোটে দ্বিতীয় বৃহত্তম দল ইউটিজে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, চ্যানেল ১৩ আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে মঙ্গলবার নির্বাচনের পর ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) সদস্যরা নেতানিয়াহুর বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটের সঙ্গে রাজনৈতিক সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে বেশ আগ্রহ প্রকাশ করেছেন। যদিও আইজনকট ও তাঁর জোট এবং ইউটিজের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর আস্থা না থাকায় ইউটিজের নেতারা আইজেনকটকে সহযোগিতা করতে চান।

.নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান মার্কিন ইহুদিদের.

চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের এক্সিট পোল প্রকাশের পর থেকেই ইউটিজের একাধিক ব্যক্তির সঙ্গে তারা কথা বলেছে। ইউটেজি নেতারা জানিয়েছেন, তাঁরা আইজেনকোটের একটি ফোন কলের জন্য অপেক্ষা করছেন। দলটির প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তা সত্ত্বেও তারা আইজেনকটের সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক সহযোগিতার বিষয়টি পরীক্ষা করে দেখতে প্রস্তুত।

তবে আইজেনকোট এখনো ইউটেজির সঙ্গে কোনো যোগাযোগ করেননি বলে উল্লেখ করেছে চ্যানেল ১৩।

.নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিল আরব জোট.

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে তাঁর দল ইয়াশার এককভাবে ২১টি আসন পেতে যাচ্ছে। এই জোটের বি’ইয়াসাদ ১২টি, দ্য ডেমোক্র্যাটস ৮টি ও ইয়াসরায়েল বেইতেইনু ৭টি আসন পেতে যাচ্ছে।
আর আরবদলগুলোর জোট জয়েন্ট লিস্ট ১২টি ও মনসুর আব্বাসের দল রাআম ৮টি আসন পাচ্ছে।

.

এ অবস্থায় কারা কীভাবে সরকার গঠন করবে, কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, এসব পরিষ্কার নয়। কারণ, বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী শিবির সরকার গঠনের লক্ষ্যে আরব দলগুলোর সঙ্গে জোট করবে কি না, সে ব্যাপারে তারা কিছু বলছে না। এ অবস্থায় উদারপন্থী ইহুদিরা আরবদের সঙ্গে জোট করতে বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

.

বিশ্লেষকেরা বলছেন, এখনো ‘ডাবল এনভেলপ’–এর ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার বিশেষ ব্যালট গণনা করা বাকি। এসব ভোট গণনার পর সমীকরণ কিছুটা বদলেও যেতে পারে। সেনাসদস্য, কারাবন্দী ও কূটনীতিকদের এসব ভোটের ফলে একটি বা দুটি আসনের ব্যবধানই সরকার গঠনের দর-কষাকষিতে বড় প্রভাব ফেলতে পারে।

.নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »