সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পরী একটু দুষ্টু, আমি সবসময় তাকে ভালোবাসি: রাজ
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরী একটু দুষ্টু, আমি সবসময় তাকে ভালোবাসি: রাজ

রাজ-পরীর বিচ্ছেদ হয়েও যেনো হইল না। এখন একসঙ্গেই আছেন, বেশ সুখেই আছেন বলেও জানালেন। শনিবার একটি পার্লার উদ্বোধনে গিয়ে রাজ বললেন, ‘পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরীমণিকে আমি অনেক ভালোবাসি।’

কয়েক সপ্তাহ আগেও রাজ-পরীর সংসারে ছিল সম্পর্কের টানাপোড়েন। রাজকে নিয়ে পরীমণি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে ‘কাঠগড়ায়’ দাঁড় করায়। অন্যদিকে পরীর সঙ্গে সংসার সম্ভব নয় বলে মন্তব্য করেন রাজ। এখন সবই যেনো অতীত। ভালোবাসার সুতোয় ভালো আছেন তারা।

এক প্রশ্নের জবাবে রাজ জানালেন তারা এখন বেশ সুখে আছেন। হুটহাট মাথা গরম করে উভয়ই অনেক কিছু বলেছেন।

রাজের ভাষ্য, পরীমণিকে আমি অনেক ভালোবাসি। ওকে আমার ভালোবাসতে কোনো দিনক্ষণ বা সময় লাগে না। সবসময় তাকে ভালোবাসি আমি।’

২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। একইবছর ১০ অক্টোবর গোপনে বিয়ে হয় তাদের।

শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি।

পরে বছর জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। পরে ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান, তার নাম শাহেম মুহাম্মদ রাজ্য।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »