শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১ অক্টোবর, ২০২১, ১২:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম,কুয়াকাটাঃ সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমনে আসা পর্যটকদে সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানের লক্ষ্যে পর্যটক স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা আয়োজন করেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভার হল রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র,মোঃ আনোয়ার হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক,ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)’র প্রেসিডেন্ট,রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি, নাসির উদ্দীন বিপ্লব।

আলোচনা সভায় প্রধান অতিথি কুয়াকাটা পৌর মেয়র, মোঃ আনোয়ার হাওলাদার বলেন, পর্যটন নগরী কুয়াকাটার উন্নয়ন মানে আমাদের সবার উন্নয়ন। কুয়াকাটাকে পর্যটন বান্ধব করতে আমাদের সবার সম্মিলিত ভাবে কাজ করতে হবে তাহলেই কুয়াকাটার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। প্রতি বছর কুয়াকাটা সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণে আসে তাই সকল পর্যটকদের সেবার মান নিশ্চিত করতে আমরা কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিছন্ন ও সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার, আবদুল খালেক বলেন, কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের শতভাগ নিরাপত্তা ও নিরাপদে সব জায়গায় যেনো ভ্রমণ করতে পারে তার জন্য কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন সৈকতে কোন ধরনের পলিথিন,প্লাস্টিকের বোতল, ডাবের খোসা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না নির্দিষ্ট জায়গা ডাস্টবিনে ফেলতে হবে । ভ্রমনে আসা পর্যটকদের সেবার মান নিশ্চিত করতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সব ধরনের আইনি সহযোগিতা করে যাচ্ছে। যাতেকরে ভ্রমণে এসে কোন পর্যটক যেনো হয়রানির শিকার না হয়।

টোয়াক প্রেসিডেন্ট,রুমান ইমতিয়াজ তুষার বলেন,কুয়াকাটার পর্যটন শিল্পের বিকাশে সবার আগে আমাদের স্থানীয়দের পর্যটন বান্ধব হতে হবে এবং শুদ্ধাচারের বিকল্প নেই। আমাদের আন্তরিকতা আতিথিয়তা দিয়ে পর্যটকদের শতভাগ সেবার মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি কুয়াকাটায় পর্যটকরা নিরাপদে সকল দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।

কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি, নাসির উদ্দীন বিপ্লব বলেন, কুয়াকাটার পর্যটন শিল্পের উন্নয়নে আমাদের সেবার মান নিশ্চিত করতে হবে ভ্রমণে আসা পর্যটকদের কুয়াকাটা সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত দিয়ে সবার সহযোগিতা করতে হবে এবং আমাদের ইতিবাচক মনোভাব তৈরী করতে হবে। সরকার কুয়াকাটার পর্যটন কেন্দ্র সহ দেশের দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে কথা চিন্তা করে পদ্মা সেতুর ও পটুয়াখালী পায়রা সেতুর বাস্তবে রূপান্তরিত করেছে ।

এসময় কুয়াকাটার ১৬টি স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন সভাপতি সম্পাদক সহ সদস্যরা মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন, ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশন, কুয়াকায়া ট্যুরিস্ট ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম), কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতি, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা শুঁটকি ব্যবসায়ী সমিতি, কুয়াকাটা ঝিনুক ও আচার ব্যবসায়ী সমিতি, কুয়াকাটা মোটরসাইকেল ড্রাইভার মালিক সমিতি, কুয়াকাটা অটোভ্যান চালক সমিতি, কুয়াকাটা ক্যামেরা ম্যান মালিক সমিতি,কুয়াকাটা স্টুডিও মালিক সমিতি, কুয়াকাটা চটপটি ও ফুচকা মালিক সমিতি সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিতি ছিলেন। মতবিনিময় সভায় সকল স্টেকহোল্ডারদের সাথে মুক্ত আলোচনায় কুয়াকাটার সমসাময়িক ভিন্ন সুবিধা অসুবিধার বিষয় গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্সপেক্টর হাচনাইন পারভেজ কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »