শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পর্যটকরা এখন দক্ষিণমুখী
প্রকাশ: ১ জুলাই, ২০২২, ৬:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পর্যটকরা এখন দক্ষিণমুখী

নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা : পর্যটকরা এখন দক্ষিণমুখী হচ্ছেন। আছড়ে পড়ছে পদ্মার ঢেউ কুয়াকাটা সৈকতে। ঢাকা থেকে ফেরিবিহীন ভ্রমণ এবং সাড়ে পাঁচ ঘণ্টায় সাগরপাড়ে পৌঁছার আনন্দে কুয়াকাটাকে নিয়ে আগ্রহ বেড়েছে পর্যটকদের। নড়েচড়ে বসছেন পর্যটন খাতের বিনিয়োগকারীরাও। দেশের নামি দামি ব্যবসায়ীরা এর আগে কুয়াকাটায় কেবল জমিতে বিনিয়োগ করলেও এখন ঝুঁকছেন পর্যটনবান্ধব বিনিয়োগে।

সরকারের গৃহীত মাস্টার প্ল্যানের কথা মাথায় রেখেই অনেকে বিনোদন পার্ক, পাঁচতারকা মানের হোটেল নির্মাণে এগিয়ে এসেছেন। বর্তমানে কুয়াকাটায় ছোট বড় এবং সরকারি বেসরকারি দেড় শতাধিক আবাসিক হোটেল ও বাংলোতে সর্ব্বোচ্চ ১০ হাজার লোকের থাকার সক্ষমতা রয়েছে। কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি মো. শাহআলম হাওলাদার জানান, ঢাকা থেকে ফেরিবিহীন কুয়াকাটায় পর্যটক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই উন্নত হোটেল নির্মাণের পাশাপাশি আমাদের কমিউনিটি ট্যুরিজম ডেভেলপ করতে হবে। খাবার হোটেলগুলোর সক্ষমতা নিয়েও একই প্রশ্ন।

কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিম মাহমুদ জানান, তাদের সংগঠনের ভেতরে ২০টি খাবার হোটেল রয়েছে। এর বাইরে ছোটবড় মিলিয়ে ৩০টি রেস্টুরেন্ট। আগত পর্যটকদের বিনোদনে সরকারি বেসরকারি পর্যায়ে কোনো পার্ক বা আকর্ষণীয় দৃশ্যমান কোনো আয়োজন এখনো নেই। তৈরি হয়নি অভিজাত শ্রেণির দেশি বিদেশি পর্যটকদের জন্য পাঁচতারকা মানের হোটেল। পর্যটন করপোরেশনের নির্মিত পর্যটন হলিডে হোমস কাগজকলমে পরিত্যক্ত ঘোষণার অপেক্ষায়। এর পাশে নির্মিত যুব পান্থনিবাসের আসবাবপত্র দেয়ালের অবস্থা তথৈবচ। এ ছাড়া কুয়াকাটার মাত্র দুটি আবাসিক হোটেল যথাক্রমে সিকদার রিসোর্ট ও কুয়াকাটা গ্রান্ড অভিজাত শ্রেণির পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হলেও পাঁচতারকা হোটেল না পাওয়ায় সেখানেও পর্যটকদের খেদোক্তি রয়েছে।

সড়ক পথের আরামপ্রিয় যাত্রীদের জন্য কুয়াকাটায় ইতোমধ্যে এসি বিলাসবহুল বাস চলাচল শুরু হয়েছে। এ সংখ্যা দিনকে দিন বাড়ছে। ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কপথে কোনো বিড়ম্বনা না থাকা এবং কম সময়ে সাগরপাড়ে পৌঁছাতে পারায় পর্যটকদের একটি বড় অংশের দৃষ্টি এখন দক্ষিণমুখী। এসব পর্যটককে নিয়ে যেসব পরিবহণ কুয়াকাটায় প্রবেশ করছে তারা পার্কিং সংকটে পড়ছেন। কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বাসস্ট্যান্ড নির্মাণাধীন থাকায় মহাসড়কেই দীর্ঘ সারিতে পার্কিং করতে হচ্ছে এসব যানবাহন। এ সংকট কাটিয়ে উঠতে কেমন সময় লাগবে, এমন প্রশ্নের জবাবে কুয়াকাটা পৌরমেয়র মো. আনোয়ার হাওলাদার বলেন, নির্মাণ সম্পন্ন করতে একটু সময় লাগলেও চলতি বছরেই নির্মাণাধীন বাসস্ট্যান্ডের মধ্যে পার্কিং ব্যবস্থা নেওয়া যাবে।

আগত পর্যটকদের জরুরি চিকিৎসার প্রয়োজনে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে কাগজকলমে তিনজন চিকিৎসক থাকলেও রোটেশন পদ্ধতিতে একজন দিয়ে চলছে বহির্বিভাগের চিকিৎসা। ২০ শয্যার একটিও চালু নেই। এ প্রসঙ্গে পটুয়াখালী সিভিল সার্জন ডা. কবির হাসান বলেন, ২০ শয্যা হাসপাতাল হিসাবে স্বাভাবিক কার্যক্রম না থাকলেও জরুরি চিকিৎসায় দুজন ডাক্তার রয়েছেন। বর্তমানে পর্যটনকেন্দ্রের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে লোকবলসহ আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি সংযোজনে আমরা কাজ করছি। কুয়াকাটায় বিনিয়োগ প্রসঙ্গে এফবিসিআই পরিচালক ও সেঞ্চুরী গ্রুপের চেয়ারম্যান এমজিআর নাসির বলেন, কুয়াকাটায় অনেক দিন আগে জমি ক্রয় করলেও বড় রকমের বিনিয়োগে সাহস পাইনি।

এবার ফাইভ স্টার এবং থ্রি স্টার মানের দুটি হোটেল নির্মাণে হাত দিয়েছি। যেখানে হাজার কোটি টাকার উপরে বিনিয়োগ হবে। একই অভিব্যক্তি পাওয়া গেছে দেশের খ্যাতনামা পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী অন্তত ১০ জন বড় ব্যবসায়ীর। তারা কুয়াকাটায় মাস্টার প্ল্যান বাস্তবায়নে ধীরগতি সম্পর্কে ক্ষোভ জানিয়েছেন। এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, মাস্টার প্ল্যান কার্যকরে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। এ ছাড়া সম্ভাব্যতা যাচাই চলছে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন নিয়ে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »