সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন

স্টাফ রিপোর্টার ।।

পরিবেশ বিধ্বংসী পলিথিন পুড়িয়ে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল উৎপাদন শুরু হয়েছে বরিশাল বিসিক শিল্প নগরীতে। সেই তেলে চলছে মোটরযান। খবর পেয়ে দেখতে ভিড় করছে উৎসুক জনতা। জানা গেছে, টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা উৎপাদন পদ্ধতিতে প্রদত্ত পলিথিনের চেয়েও দুই লিটার বেশি জ্বালানি পাওয়া যায়। আরও কয়েকদিন প্লান্ট পর্যবেক্ষণ করে বৃহৎ পরিসরে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা এম এ রশিদ আরিফ।
বরিশাল নগরীতে সামান্য বৃষ্টি বা কীর্তনখোলা নদীর পানি বৃদ্ধি পেলেই নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যায়। নদীর পানি কমতে থাকলেও নগরী থেকে পানি নিষ্কাশনে অনেক সময় লাগে। মূলত ড্রেনেজে পলিথিন জমে থাকায় নিষ্কাশনে সময় লাগে। এই সমস্যার সমাধান চিন্তা করতে গিয়েই পলিথিনের বিকল্প ব্যবহারের উপায় খোঁজেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিসিকের হাসিনা কুটির শিল্পের বর্ধিতাংশে পরীক্ষামূলক প্লান্টে কথা হয় রশিদ আরিফের সঙ্গে। তিনি বলেন, পলিথিনের বিকল্প ব্যবহারের চিন্তা আগে থেকেই ছিল। ইউটিউবে পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদনের প্লান্ট দেখে উৎসাহ পাই। তা দেখে প্লান্ট প্রস্তুতের পর বেশ কয়েক দিন চেষ্টা করলেও ব্যর্থ হই। এরপর পুনরায় নিজের মতো করে প্লান্টটি তৈরি করি। আর গত তিন দিন ধরে প্লান্টে সঠিকভাবে জ্বালানি উৎপন্ন হচ্ছে। তিনি বলেন, পলিথিন পুড়িয়ে এই প্লান্টের মাধ্যমে একই সঙ্গে ডিজেল, পেট্রোল, অকটেন ও রান্নার উপযোগী গ্যাস উৎপন্ন সম্ভব। আমি ১৫ কেজি পলিথিন পুড়িয়ে ১৭ কেজি জ্বালানি তেল পেয়েছি। বিসিক কর্তৃপক্ষের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে কাজ করছি প্রাথমিক স্টেজে। চিন্তা আছে ব্যবসায়িকভাবে উৎপাদনে যাব। এজন্য বিসিক অনুমতি দিলে এই শিল্পাঞ্চলের মধ্যে কারখানা গড়ে তুলব। অনুমতি না পেলে বিসিকের বাইরে করব। আরিফ বলেন, আমার উদ্দেশ্য প্রতিদিন এক থেকে দুই মেট্রিক টন জ্বালানি তেল উৎপাদন করতে পারে এমন প্লান্ট নির্মাণ করা। এতে করে নগরী থেকে পলিথিন কমে আসবে আর বৈশ্বিক জ্বালানি তেলের সংকটের সময় স্থানীয়ভাবে কিছু চাহিদা পূরণ সম্ভব।
প্লান্টে উৎপাদিত পেট্রোল দিয়ে নিজের গাড়ি চালাচ্ছিলেন মাসুম রেজা। তিনি বলেন, আমার গাড়িতে আধা লিটারের মতো ফিলিং স্টেশন থেকে নেওয়া পেট্রোল ছিল। তা সকলের সামনেই বের করে পলিথিন পোড়ানো প্লান্টে উৎপন্ন পেট্রোল ঢুকালাম। এরপর গাড়ি চালাতে গিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। গাড়ি স্বাভাবিকভাবেই চলছে। প্লান্ট দেখতে আসা সরকারি একটি ব্যাংকের কর্মকর্তা মাকসুদুল হাসান মনির বলেন, পলিথিন পুড়িয়ে জ্বালানি উৎপাদনে দুই ধরনের উপকার হবে। প্রথমত আর্থিকখাতে যে লোকসান দিয়ে জ্বালানি আমদানি করা হয় তা কমানো সম্ভব। দ্বিতীয়ত পরিবেশ নষ্টকারী পলিথিন কমে আসবে। আজ প্লান্ট দেখতে এসে ভালোই লাগছে। সরকারের উচিত সম্ভাবনাময় এমন উদ্যোক্তার পাশে এসে দাঁড়ানো।
বরিশাল বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদ বলেন, এমন কোনো প্লান্টের বিষয় আমার জানা নেই। তবে প্লান্ট তৈরি করে যদি সফল হন এবং পরিবেশগত কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই উদ্যোক্তার পাশে বিসিক থাকবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »