শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পাগলির পেটে রাজকন্যা
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাগলির পেটে রাজকন্যা

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

মানসিক ভারসাম্যহীন (পাগলি) এক অভাগিনী নারী আরেক অভাগিনী রাজকন্যার জন্ম দিয়েছেন স্কুলের ফ্লোরে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় পানিতে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন সদ্য ভূমিষ্ঠ হওয়া রাজকন্যাকে।

তবে দয়াবান মানুষের দয়ায় রক্ষা পেল অভাগিনী বাবাহীনের জীবন। হাসপাতালে ভর্তি রাজকন্যার নিষ্পাপ চোখের জল যেন মনে করিয়ে দিচ্ছে তার ভবিষ্যৎ পরিচয় আর বেঁচে থাকার শঙ্কার কথা। ঘটনাটি পটুয়াখালীর দশমিনা উপজেলার।

স্থানীয় মো. কাজী নিয়াজ যুগান্তরকে জানান, বেশ কিছুদিন ধরে একজন মানসিক ভারসাম্যহীন নারী দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয় এলাকায় গর্ভবতী অবস্থায় ঘোরাঘুরি করছিলেন। বুধবার দিবাগত রাতে ওই পাগলি বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টারের নিচতলায় একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে তিনিসহ স্থায়ীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন, পাগলি বাচ্চা শিশুটিকে কখনো জুস ও কখনো পান খাওয়াচ্ছেন এবং গলাটিপে ধরাসহ মারধর করছেন। সর্বশেষ যখন দেখলেন মা তার সন্তানকে পানিতে চুবিয়ে মারতে চাইছেন তখন তিনিসহ স্থানীয়দের সহায়তায় দশমিনা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মা ও মেয়ে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের পরিবারের কোনো খোঁজ মেলেনি।

হাসপাতালে উপস্থিত কয়েকজন জানান, ওই পাগলি মাকে তারা দীর্ঘদিন ধরে দশমিনায় ঘোরাঘুরি করতে দেখেছেন।

এদিকে, সদ্য জন্ম নেওয়া রাজকন্যাকে দত্তক নিতে হাসপাতালে অনেকেই ভিড় করেছেন।

দশমিনা হাসপাতালের চিকিৎসক মো. রাহুল বিন আলিম  বলেন, হাসপাতালে আনার পর মাকে কিছুটা অসুস্থ লাগছিল। এখন একটু সুস্থ। তাদের চিকিৎসা চলছে।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে গিয়েছেন। এ বিষয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল  বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »