শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পাটিকররা আজ নিজের পৈত্রিক পেশা নিয়ে চরম ভাবে হতাশাগ্রস্ত :ঝালকাঠিতে শীতল পাটির কারিগরদের জীবন চলছে অভাবে
প্রকাশ: ২৭ জানুয়ারি, ২০২২, ৩:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাটিকররা আজ নিজের পৈত্রিক পেশা নিয়ে চরম ভাবে হতাশাগ্রস্ত :ঝালকাঠিতে শীতল পাটির কারিগরদের জীবন চলছে অভাবে

মামুনুর রশীদ নোমানী : ঝালকাঠি জেলার রাজাপুরের শীতল পাটির গ্রাম হাইলাকাঠি আর সাঙ্গর। সারাদেশে এখানকার পাটির ব্যাপক সমাদর থাকলেও মধ্যস্বত্বভোগী ও পৃষ্ঠপোষকতার অভাবে হতাশায় কাটছে কারিগরদের জীবন-জীবিকা। তাদের অভাবের সংসার চলছে টেনে-হেঁচড়ে। পাটি বুনিয়ে যে টাকা লাভ হচ্ছে তা থেকে দাদন ও চরা সুধে আনা টাকা পরিশোধ করে তাদের সংসার চলে না বললেই চলে।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার হাইলাকাঠি আর সাংগর গ্রামে বংশ পরমপরায় শীতলপাটি তৈরি করে আসছে একটি সম্প্রদায়। হিন্দু ধর্মাবলম্বী এই কারুশিল্পীরা পাটিকর নামে পরিচিত। বংশের ধারা রক্ষা করে এখনও একশ পরিবার এ দুই গ্রামে পৈত্রিক পেশা চালিয়ে রেখেছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ সারাদেশে এমন কি মধ্য প্রাচ্যেও রফতানি হচ্ছে ঝালকাঠির শীতল পাটি। মূতল পাটির বড় বড় ব্যবসায়ী এখান থেকে সুলভমূল্যে পাটি পাইকারি দরে কিনে নিয়ে যান। বছরের গরম ও বর্ষার ৮-৯ মাস নিজেদের বাগানের গুল্ম জাতীয় পাইত্রা নামের তৃণ গাছ থেকে পাটিকররা পাটি বুনে থাকেন। পরিবারের শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ সবাই পাটির কারিগর। ঘরের বারান্দায় প্রায় বছর জুড়েই নিপুণ হাতে তৈরি হচ্ছে পাটি। তবে বিভিন্ন পর্যায় সম্পূর্ণ হাতের কাজের মাধ্যমে পাইত্রা নামের তৃণ থেকে একটি পাটি তৈরিতে কমপক্ষে ১৫ দিন লাগে। এত শৈল্পিক মেধা আর শারিরিক শ্রমের পরও একটি পাটি বিক্রির আয়ে সামান্য টাকার বেশি লাভ থাকছে না কারিগরদের।

তাই অভাব অনটনে ঝালকাঠির পাটিকররা আজ নিজের পৈত্রিক পেশা নিয়ে চরম ভাবে হতাশাগ্রস্ত। যদিও বিসিক জানিয়েছে, পাটিকরদের লাভের জন্য পণ্যমেলাসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সহজ শর্তে ঋণের পাটিকরদের আর্থিক ঋনদেওয়ার ব্যবস্থা করা হবে। তবে তার কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পটিকররা। বাংলাদেশের শীতল পাটির যে চাহিদা তার একটি উল্লেখযোগ্য অংশ ঝালকাঠির হাইলাকাঠী ও সাঙ্গর গ্রাম জোগান দেয়। এখানকার একটি সাধারণ পাটি এক হাজার টাকায় কিনে ঢাকা চট্টগ্রামে কমপক্ষে আড়াই হাজার টাকায় বিক্রি করেন দোকানিরা। আর মসৃণ উন্নতমানের পাটি বিক্রি হয় অকর্ষণীয় দামে। তবে তার লাভ পাটিকরদের ভাগ্যে জোটে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »