শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পানিতে তলিয়ে গেছে বরগুনার ফেরিঘাট, নিরসনে নেই উদ্যোগ
প্রকাশ: ১৭ জুলাই, ২০২২, ২:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পানিতে তলিয়ে গেছে বরগুনার ফেরিঘাট, নিরসনে নেই উদ্যোগ

বরগুনা সংবাদদাতা

বরগুনা জেলার নদ-নদীগুলোতে জোয়ারের পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে পানিতে তলিয়ে গেছে বরগুনার তিনটি ফেরিঘাট। অন্য তিন ঘাটের পন্টুন ডুবে গেছে। ভোগান্তি দেখা দিয়েছে যানবাহন চলাচলে। যাত্রীরাও পড়েছেন বিপাকে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার (১৭ জুলাই) দুপুরে বরগুনা সদর উপজেলার দুটি ও বেতাগী উপজেলার একটি ফেরিঘাটের পন্টুন পানিতে তলিয়ে গেছে। বুড়িশ্বর নদী বা পায়রা নদী ও বিষখালী নদীর জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

চলতি সপ্তাহের শুরু থেকে জেলার সব নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি আমতলী-পুরাকাটা ও বড়ইতলা-বাইনচটকি এবং বেতাগী-কচুয়া ফেরিঘাট ডুবে গেছে।

এমন পরিস্থিতিতে এসব রুটে যাত্রী ও যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। ফেরিতে পারাপার হওয়া এক যাত্রী জানান, ঘাট ডুবে যাওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে। নদী পারাপারেও বিরাট ঝুঁকি থেকে যাচ্ছে।

তিন ঘাট ডুবে যাওয়ায় যাত্রী পারাপারে সমস্যা হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপর দিনটি ঘাটের পন্টুন ডুবে যাওয়ায় কোনো দিক দিয়ে যানবাহন ওঠানামা করবে, তা নির্ধারণ করা যাচ্ছে না।

ফেরিঘাটের পাশের এক দোকানি জানান, বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকরা নিউজ করলেও কারও কোনো উদ্যোগ দেখা যায়নি। পত্রিকা-টেলিভিশনগুলোয় স্থানীয়রা কয়েকবার সাক্ষাৎকার দিয়েও কোনো সমাধান পায়নি।

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক মো. মাহতাব হোসেন বলেন, বিষখালী ও খাকদোন নদীর পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে মাজের চরসহ নদী তীরবর্তী নিচু এলাকার বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান এবং চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি। কিন্তু তারপরও কর্তৃপক্ষ থেকে এসব পরিস্থিতি নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘সাধারণ জনগণকে যাতে দুর্ভোগে পড়তে না হয়, সেজন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »