শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পান্তের পিছু নিলেন উর্বশী, দিলেন বিয়ের ইঙ্গিত!
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২২, ১১:৫১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পান্তের পিছু নিলেন উর্বশী, দিলেন বিয়ের ইঙ্গিত!

বরিশাল খবর ডেস্ক

ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন অনেক দিনের। যদিও তারা সরাসরি স্বীকার করেননি, তবে তাদের কাজকর্মে সমীকরণ মিলিয়ে নিয়েছে নেটিজেনরা। কিন্তু কিছু দিন আগে প্রকাশ্যেই নেটযুদ্ধে লিপ্ত হন তারা। একে-অপরকে খোঁচা মেরে মন্তব্য করেন। তখন বলাবলি হয়েছিল, এই তারকাদ্বয়ের প্রেমে হয়তোো ইতি ঘটেছে।

এবার উর্বশী ইঙ্গিত দিলেন, প্রেমে ইতি তো দূরের কথা; আরও নাকি গাঢ় হয়েছে। এমনকি বিয়ের ইঙ্গিতও দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ভারতের জাতীয় দলের হয়ে ঋষভ পান্তে অস্ট্রেলিয়ায় গেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। তার পিছু পিছু ক্যাঙ্গারুর দেশে উড়াল দিয়েছেন উর্বশীও।

এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ায় যাওয়ার পর একটি ব্যতিক্রম ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে তাকে দেখা গেছে লাল শাড়ি, সবুজ ব্লাউজ আর সিঁদুরে; একেবারে ঐতিহ্যবাহী হিন্দু নারীর রূপে। এমন সাজে উর্বশীকে দেখা যায় না বললেই চলে।

হঠাৎ এমন ছবি দিয়ে উর্বশী ইঙ্গিত করলেন বিয়ের দিকে। লিখেছেন, ‘প্রেমে পড়া প্রেমিকার কাছে সিঁদুরের চেয়ে প্রিয় কিছু নেই। সব আচার-অনুষ্ঠান ধর্মীয় নিয়ম অনুসারেই হবে। তোমাকে সারা জীবনের জন্য পান করেছি।’

অনেকেই ধারণা করছেন, হয়তো শিগগিরই ঋষভকে বিয়ে করতে চলেছেন উর্বশী। ইনস্টা পোস্টের ক্যাপশনেও একটি ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। হ্যাশট্যাগে ‘ইউআর’ লিখেছেন, যেটার দুরকম পূর্ণরূপ হতে পারে। এক, উর্বশী রাউতেলা। দুই, উর্বশী ঋষভ। তবে তিনি কোনটা বুঝিয়েছেন, সেটা অস্পষ্ট।

এদিকে ক্রিকেট ভক্তরা উর্বশীর পোস্টে দাবি জানাচ্ছেন এখনই কিছু না করতে। বিশ্বকাপ শেষ হওয়ার পর যেন এদিকে মনোনিবেশ করেন। আপাতত ঋষভ খেলায় মনোযোগ দিক। মুন্না নামের একজন লিখেছেন, ‘দয়া করে পান্তকে ছেড়ে দাও বিশ্বকাপের জন্য’, সূর্য নামের আরেকজনের মন্তব্য, ‘এভাবে চলতে থাকলে বিশ্বকাপের বিষয় জানি না, তবে ভাইয়া-ভাবির হয়ে যাবে!’

অনুসারীদের মন্তব্যের বিপরীতে অবশ্য নীরবতা পালন করছেন উর্বশী। ঋষভ পান্তের সঙ্গে তার গল্পটা কোনদিকে মোড় নেয়, সেটা দেখার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »