শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ওবিই কারিকুলা প্রণয়ন খুলনা বিশ্ববিদ্যালয়ে
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ওবিই কারিকুলা প্রণয়ন খুলনা বিশ্ববিদ্যালয়ে

ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ
দেশে উচ্চশিক্ষা ও গবেষণার মান বিশ্বমানে উন্নীত করার জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্বমানের কারিকুলা ও তা অনুসরণ অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন প্রদান করেছে। এই গাইডলাইন অনুসরণ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রথম আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়নের কাজ শেষ করেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ওবিই কারিকুলা প্রণয়ন সম্পন্নের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন (বিভাগ) এবং মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ওবিই কারিকুলা প্রণয়ন সম্পন্ন হলো।

সমাপ্তি দিনে বেলা ১২টায় আইইআর তৈরিকৃত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইইআর এর মাইক্রোটিচিং এন্ড সিমুলেশন ল্যাবে অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, আজ একটি আনন্দের দিন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলা প্রণয়নের কাজ শেষ হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রে এটি একটি বড় অর্জন। এই বিরাট কর্মযজ্ঞ সম্পন্নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিরলস পরিশ্রম করেছেন। এজন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে তিনি আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট টিমকে আন্তরিক শুভেচ্ছা জানান। একাডেমিক কাউন্সিলের অনুমোদনসহ অন্যান্য প্রক্রিয়া শেষে আগামী শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ে এই কারিকুলা অনুসরণ করে পাঠদান শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বমানের একটি কারিকুলা অনুসরণ করে তাদের একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

আইইআর এর পরিচালক ও শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড. এ কে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইআর এর শিক্ষক প্রফেসর রুবাইয়াত জাহান। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক উপস্থিত ছিলেন। পরে প্রণীত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »