বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পায়রা বন্দরে বিদেশি বড় জাহাজ ভিড়বে মার্চে
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পায়রা বন্দরে বিদেশি বড় জাহাজ ভিড়বে মার্চে

অবশেষে আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের পায়রা বন্দরে বিদেশি বড় জাহাজ ভেড়ানোর মধ্য দিয়ে অপারেশনাল কার্যক্রম শুরু হবে। ওই দিন ৪৫ হাজার মেট্রিকটন মালামাল একটি বিদেশি জাহাজ থেকে খালাস করা হবে। এর মাধ্যমে পায়রা বন্দর জাতীয় অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখবে। ইতিমধ্যে পায়রা বন্দরে ২৯৮টি বিদেশি জাহাজ সফলভাবে হ্যান্ডেল করে ৮০০ কোটি টাকা রাজস্ব অর্জন করেছে। পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম বিষয়ে রোববার পায়রা বন্দরে বন্দর কর্তৃপক্ষ ও অংশীজনের মধ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল।

তিনি বলেন, আগামী মে মাসে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল চালু হতে যাচ্ছে। আধুনিক ইকুইপমেন্ট সুবিধা সমৃদ্ধ ৬৫০ মিটার দৈর্ঘ্য ও ৫০০ মিটার প্রস্থের জেটি, ৩ লাখ ২৫ হাজার বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড এবং ১০ হাজার বর্গমিটার সিএফএসসহ অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা থাকছে এই টার্মিনালে। মতবিনিময় ।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল আরও বলেন, পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ এপ্রিল মাসের মধ্যে শেষ হবে। এতে পায়রা বন্দরের চ্যানেল ১০.৫ মিটার গভীরতা অর্জন করবে। এটা জোয়ারের সহায়তায় প্রায় ১৩ মিটার হবে। বন্দরের চ্যানেলের প্রশস্থতা হবে ১৫০ মিটার। এই চ্যানেল দিয়ে ২২৫ মিটার দৈর্ঘ্য এবং ৩২ মিটার প্রস্থ ‘প্যানামেক্স’ আকৃতির জাহাজ চলাচলের সুবিধা থাকবে। এটার ইনার চ্যানেলে একইসঙ্গে ১০ থেকে ১৫ টি মাদার ভ্যাসেলের ট্রান্সশিপমেন্ট সুবিধা, কন্টিনজেন্সি এ্যাংকরেজ সুবিধা এবং ৫০ হাজার মেট্রিকটন কার্গো পরিবহনের সুবিধা থাকবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী শিমুলি, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মামুনুর রশিদ, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শেখ মাহফুজ হামিদ, সাধারণ সম্পাদক নুরুল হক, ফ্রেইড ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশনের পরিচালক সুমন হাওলাদার, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের পরিচালক সৈয়দ মো. বখতিয়ার প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »