সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পা পিছলে নদীতে পড়ে রাজাপুরে কলেজছাত্র নিখোঁজ
প্রকাশ: ৪ জুন, ২০২০, ৮:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পা পিছলে নদীতে পড়ে রাজাপুরে কলেজছাত্র নিখোঁজ

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক কলেজছাত্র। তার নাম মো. রাকিব হাওলাদার (২২)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাটসংলগ্ন বিষখালীতে এ ঘটনা ঘটে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।রাকিব উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের রাজমিস্ত্রি আবদুল রাজ্জাক হাওলাদারের ছেলে এবং বরিশাল হাতেম আলী কলেজের ভূগোল বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় বরিশাল থেকে আসা ডুবুরির একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শী আবদুল মতিন জানান, ঘটনার দিন বুধবার রাতে বাদুরতলা লঞ্চঘাটের সঙ্গে নদীতে নোঙর করা বালুর একটি জাহাজে রাকিব তার স্থানীয় বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড ঢেউ আসে এবং জাহাজটি দুলতে থাকে। রাকিবসহ অন্যরা ভয় পেয়ে তাড়াহুড়ো করে জাহাজ থেকে লাফিয়ে পন্টুনে ওঠার সময় রাকিব পা পিছলে নদীতে পড়ে যায়। রাকিব বাঁচার জন্য হাত উঁচিয়ে সাহায্য চায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের জন্য হাত বাড়ানোর আগেই আরেকটি ঢেউ এসে তাকে তলিয়ে দেয়।পরে রাতেই উপস্থিত স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি।উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. জলিল সিকদার জানান, নদীতে প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে খুব স্রোত থাকায় রাকিব দূরে কোথাও ভেসে যেতে পারে বলেও তিনি জানান।রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ডুবুরির একটি দল বিষখালী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ কলেজছাত্র রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »