শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পিতৃত্বের দাবিতে আদালতে মেয়ের মামলা!
প্রকাশ: ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিতৃত্বের দাবিতে আদালতে মেয়ের মামলা!

নাজমুল সানী : বাবা মা থেকেও যার বাবা মা নেই। নাম তার সুখী কিন্তু গত ৩০ বছর দুঃখের জীবন পার করছেন। অন্য ১০ টি মেয়ের মতো স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করেন সুখী (৩০)। ভাগ্যের কি নির্মম পরিহাস জন্মের পরেই পিতৃ পরিচয় হারান সুখী।

২০ মার্চ ১৯৮৮ সালে মোক্তার হোসেনের স্ত্রী জাবেদা বেগমের গর্ভে জন্মগ্রহন করেন সুখী। সুখীর জন্মের পর তার মাতা জবেদা বেগমের সাথে তার বাবা মোক্তার হোসেন সমস্ত সম্পর্ক ছিন্ন করিয়া দেন।

কৈশোরে পা দিলো সুখী বয়স যখন ৫ তার জীবনটা কাটানোর কথা মা বাবার কোলে কিন্তু ৫ বছর বয়সে মা অন্যত্রে বিবাহ বন্ধে আবব্ধ হয়ে পরেন। নাবালিকা সুখী তখন বাবা / মা বিহীন অন্যোর আশ্রয়ে লালিত পালিত হন।

সুখী পিতৃ পরিচয় আদায়ের দাবীতে বিভিন্ন দপ্তরের সরনাপন্ন হয়েও কোন প্রতিকার পায়নি। বাবার অধিকার আদায়ে ব্যর্থ হন।

সর্বশেষ গত ২৫ ডিসেম্বর ২০২০ সালে মিমাংসায় সুখী তার পিতৃত্বের হক আদায়ে তার বাবার কাছে দাবী উত্থাপন করিলে তিনি সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকার করেন।

পিতৃত্বের দাবীতে সুখী বাদী হয়ে তার বাবা মোক্তার হোসেনর বিরুদ্ধে একটা পারিবারিক মামলা দায়ের করেন। মামলা নং ১৭/২০২১।

মামলার এজাহার সুত্রে জানা যায়, সুখী গত ২০ মার্চ ১৯৮৮ সাল থেকে জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বকেয়া ভরনপোষণ বাবদ প্রতি মাসে ৫ হাজার টাকা করে জানুয়ারি ২০২১ পর্যন্ত ৩৯৩ মাসের ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা দাবি করেন।

এ ব্যাপারে তার বাবা মোক্তার হোসেন বলেন আমি জাবেদা বেগম কে বিয়ে করি ঠিক কিন্তু ঐ সন্তান (সুখী) আমার না।

এ বিষয়ে মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সুফিয়া আক্তার বলেন মামলা হয়েছে আমরা ভুক্তভোগী সুখীকে আইনগত সহয়তা দিবো তিনি যেন তার পিতৃত্বের অধিকার ফিরে পায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »