সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পিরোজপুরে টিটিসির প্রশিক্ষককে বেধরক মারধর
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিরোজপুরে টিটিসির প্রশিক্ষককে বেধরক মারধর

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) গার্মেন্টস ট্রেড ও প্রশিক্ষণ বিভাগের ইনর্চাজ সাইফুল ইসলাম রাজুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাঠী এলাকার সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলী হোসেন।

মারধরে আহত প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে (৩২) গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরে তাঁর কানে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানানা পিরোজপুর জেলা হাসপাতালের ডা. স্বাগত হালদার।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আলী হোসেন অভিযোগ করেন, বিদেশে কাজের জন্য গমনে ইচ্ছুক ব্যক্তিদের সরকারিভাবে ৩ দিনের একটি প্রাক-বর্হিগমন প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে ভর্তি শেষে ৩ দিন প্রশিক্ষণের পরে সরকারিভাবে একটি প্রশিক্ষণ সনদ দেওয়া হয়। কিন্তু স্থানীয় শামীম নামের এক ব্যক্তি প্রশিক্ষণ কেন্দ্রে এসে প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুর কাছে ভর্তির ১ দিন পরেই তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তির জন্য প্রশিক্ষণ সনদ দাবি করলে প্রশিক্ষক শামীম জানান প্রশিক্ষণের সদন অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। যা তিন দিন প্রশিক্ষণ শেষে পাওয়া যায়। এক দিনের মধ্যে এই সনদ প্রদান করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তখন বহিরাগত শামীম প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে নানাভাবে হুমকি দেন এবং একপর্যায়ে মারধর করে গুরুতর জখম করেন। বিষয়টি জানতে পেয়ে তৎক্ষাণিক ঘটনাস্থলে গেলে শামীম তাকেও নানা রকমের হুমকি প্রদান করেন এবং মাসিক একটি চাঁদা দাবি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

অধ্যক্ষ মো. আলী হোসেন আরও বলেন, প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে গুরতর আহত অবস্থায় পিরোজপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অব্যহিত করেছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »