পিরোজপুরে দিনে দুপুরে এএসআইকে কুপিয়ে জখম করল মামলার আসামি
প্রকাশ: ২৮ জুন, ২০১৯, ২:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিরোজপুরে দিনে দুপুরে এএসআইকে কুপিয়ে জখম করল মামলার আসামি

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলায় রফিকুল ইসলাম নামে পুলিশের এক এএসআইকে কুপিয়ে জখম করেছে মামলার আসামি। হামলাকারী হায়দার হাওলাদার নারীকে লঞ্ছনার এক মামলার পলাতক আসামি। সে উপজেলার জয়কুল গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৮ জুন) দুপুরে আসামির বাড়িতে মামলার তদন্ত করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত এএসআই রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রতিবেশী এক নারীকে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলার জয়কুল গ্রামের হায়দার হাওলাদারের বিরুদ্ধে কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। শুক্রবার ওই মামলার তদন্ত করতে পুলিশের এএসআই রফিকুল মামলার আসামি হায়দারের বাড়িতে যান। পরে ঘরের মধ্যে প্রবেশের সময় হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে রফিকুলকে কুপিয়ে জখম করে আসামি হায়দার। এতে হাত ও মাথায় মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হন এএসআই রফিকুল।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

হামলাকারী ও মামলার আসামি হায়দারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান কাউখালী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »