সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পিরোজপুরে স্বামীকে বাঁচাতে এসে দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী : হাসপাতালে ভর্তি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিরোজপুরে স্বামীকে বাঁচাতে এসে দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী : হাসপাতালে ভর্তি

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে কাজল বেগম নামের এক নারীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার সকালে সয়না গ্রামে এ ঘটনা ঘটে। জানাযায়, জমির সিমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার প্রতিবেশী রিপন মীর,জুয়েল মীর ও তাজেল মীর সহ প্রায় সাত জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রিয়াজ সরদার নামের এক যুবকের উপর হামলা চালায়। এসময় রিয়াজের স্ত্রী কাজল বেগম স্বামীকে বাঁচাতে এলে তিনিও হামলার শিকার হন। হামলায় দায়ের কোপে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কাজল বেগমকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রিয়াজ সরদার বলেন, আমাদের ৩২ শতক জমি জোরপূর্বক দখল করে রাখার চেষ্টা চালায়। রবিবার সকালে কাউকে না জানিয়ে আমাদের জমির সিমানায় পিলার স্থাপন করার চেষ্টা চালালে আমি বাধা দিলে আমাকে ৭-৮ জন মিলে মারধর শুরু করে। আমাকে বাঁচাতে আমার সহধর্মিণী আসলে তাকেও দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে।সে এখন হাসপাতালে ভর্তি। এঘটনায় থানা অভিযোগ দিয়েছি,আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
তবে হামলার অভিযোগ অস্বিকার করে ঘটনার প্রধান অভিযুক্ত রিপন মীর বলেন, আমরা কোনো হামলা করিনি। উল্টো রিয়াজরা হামলা করছে। আমাদেরও পক্ষ থেকে একজন আহত,সে হাসপাতালে ভর্তি।
এঘটনায় রঘুনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু সাইদ জানান, আমি দুই পক্ষের মারামারির একটা খবর শুনেছি। ইতিমধ্যে তারা দুইপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। আমি থানার ওসি সাহেবের সাথে কথা বলেছি এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।
এবিষয়ে কাউখালী থানার ওসি মোঃ বনি আমিন বলেন, সয়না গ্রামে দুই পক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে এবং দুই পক্ষেরই দুই জন আহত হয়েছে। একজন কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ও আরেক জন পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। থানায় ইতিমধ্যে এঘটনায় দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে,তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »