শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পিরোজপুরে ১ বছরে সরাসরি ডিজিটাল সেবা পেয়েছে দেড় লক্ষাধিক মানুষ
প্রকাশ: ১৯ জুলাই, ২০২২, ৪:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ১ বছরে সরাসরি ডিজিটাল সেবা পেয়েছে দেড় লক্ষাধিক মানুষ

বাসস : পিরোজপুর জেলায় গত অর্থ বছরে দেড় লক্ষাধিক মানুষ বিভিন্ন ধরনের সরাসরি ডিজিটাল সেবা পেয়ে উপকৃত হয়েছে। পিরোজপুর জেলার ৫৩টি ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স এ অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ৪টি পৌরসভার পৌর ডিজিটাল সেন্টারে কর্মরত ১১৪ জন উদ্যোক্তা ২০২১-২০২২ অর্থ বছরে এ সেবা প্রদান করেছে। এ সময় উদ্যোক্তারা সেবা প্রদান করে প্রায় অর্ধ কোটি টাকা উপার্জন করে নিজেরা স্বাবলম্বী হয়েছে।

ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমূহে সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থ বছরে ১ লক্ষ ৫৭ হাজার ৫৫৯ জনকে বিভিন্ন ধরনের সেবা দিয়েছে। এ সময় তারা ৪২ লক্ষ ৩৩ হাজার ৬৮ টাকা আয় করেছে। বিদ্যমান সেবা গুলোর মধ্যে রয়েছে নাগরিক সনদ, জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, সরকারি ফরম ডাউনলোড, জমির পর্চার আবেদন, সব ধরনের নাগরিক আবেদন, জীবন বীমা, টেলি মেডিসিন, বিদ্যুৎ বিল পরিশোধ, পাবলিক পরীক্ষার ফল জানা, অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি, পাসপোর্টের আবেদন, ভিসা ভেরিফিকেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরামর্শ, পানি পরীক্ষা, আর্সেনিক পরীক্ষাসহ বিভিন্ন সরকারি ডকুমেন্ট প্রণয়ন, সরকারি বিভিন্ন প্রচারণা কাজে লজিষ্টিক সার্পোট, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ই-মেইল, ইন্টারন্টে ব্রাউজিং, চাকুরীর বিজ্ঞপ্তি দেখা ও অনলাইনে চাকুরির আবেদনসহ প্রায় শত ধরনের সেবা দেওয়া হচ্ছে।

পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি শাখার দায়িত্ব প্রাপ্ত সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, পল্লী অঞ্চলের নারী-পুরুষ দোরগোড়ায় এ ডিজিটাল সেবা পেয়ে যথেষ্ট উপকৃত হচ্ছে। যার কারণে প্রতি বছরই সেবা গ্রহিতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »