শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পিরোজপুর থেকে বরিশালসহ ১২ রুটে বাস চলাচল বন্ধ
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২২, ৫:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিরোজপুর থেকে বরিশালসহ ১২ রুটে বাস চলাচল বন্ধ

 পিরোজপুর প্রতিনিধি 

বিএনপির বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে পিরোজপুরে চলা বাস ও মিনিবাস ধর্মঘটে অভ্যন্তরীণসহ ১২ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

সব ধরনের গণপরিবহণ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে বাস টার্মিনালে।

তবে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সব ধরনের গণপরিবহণ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

আলমগীর হোসেন আরও জানান, গণসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন জায়গা থেকে শুক্রবার মধ্যরাতেই ট্রলারে করে রওনা করেছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। 

এদিকে গণসমাবেশ কেন্দ্র করে নেসারাবাদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

অবশ্য পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, নসিমন-করিমন ও ট্রলার চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডেকেছেন তারা। 

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সহসভাপতি রতন কুমার চক্রবর্তী বলেন, সড়ক পথে নসিমন-করিমন বন্ধের দাবিতে বৃহস্পতি, শুক্র ও শনিবার বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-কুয়াকাটা রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন তারা। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »