শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরনো প্রেমিকের কাছে ক্ষমা চাইলেন উর্বশী
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুরনো প্রেমিকের কাছে ক্ষমা চাইলেন উর্বশী

অনলাইন ডেস্ক

পুরনো প্রেমিকে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী উর্বশী। ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘জানি না কী বলব…তবু বলতে চাই যে, ঋষভ আমি দুঃখিত, খুবই।’

বলিউড ও ক্রিকেট মহলে কানাঘুষো শোনা গিয়েছিল, একে অপরের প্রেমে মজেছেন ঋষভ এবং উর্বশী। এমনকি, তাদের এক সঙ্গে বার কয়েক দেখাও গিয়েছে। শোনা যায়, ২০১৮ সালে তারা প্রেমের বাঁধনে জড়িয়ে ছিলেন। কিন্তু তারা যে প্রেম করছেন, সে কথা প্রকাশ্যে স্বীকার করেননি এদের কেউই। ভালোবাসা ছিল কি না, তা নিয়ে মতান্তর রয়েছে। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে বাগ্‌যুদ্ধে নামেন ঋষভ এবং উর্বশী।

সংবাদমাধ্যমের দাবি, ঋষভের সঙ্গে সম্পর্ক পাকা করতে চেয়েছিলেন উর্বশী। কিন্তু এই সম্পর্ককে মান্যতা দিতে চাননি ঋষভ। এমনকি গুঞ্জন ছড়ায় উর্বশীর হোয়াটসঅ্যাপ নম্বরও ব্লক করে দেন তিনি। এই সময় থেকেই নাকি দু’জনের মন কষাকষি। পরে হোয়াটসঅ্যাপে ঋষভকেও ব্লক করেন উর্বশী।

বলি অভিনেত্রী জানান, ‘আরপি (ঘটনাচক্রে ঋষভের নাম এবং পদবির আদ্যক্ষর জুড়লেও আরপি হয়)’ নামক এক ব্যক্তি এক বার তার সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি তার কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বাই গিয়ে তার সঙ্গে দেখা করেন। উর্বশী কারও নাম না করলেও পুরনো জল্পনার কারণে ঋষভকেই সেই ব্যক্তি ভেবে গুঞ্জন শুরু হয়। উর্বশীর এই মন্তব্যের পর চুপ করে ছিলেন না ঋষভ।

ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কতই না মিথ্যা কথা বলেন। দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ তৃষ্ণার্ত। ঈশ্বর ওদের মঙ্গল করুন। আমাকে ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।’

পরে সেই স্টোরি মুছেও দেন ঋষভ। পরের ঘটনা এশিয়া কাপ চলার সময় ঘটে। আবারও পন্থ-উর্বশী বিতর্ক তাজা হয়ে ওঠে। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারতের ২৮ অগস্টের ম্যাচ দেখতে দুবাই পৌঁছে যান উর্বশী। তবে এই ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি ঋষভের। তার বদলে খেলেন দীনেশ কার্তিক। আর ঋষভকে এই নিয়ে খোঁচা দিতেই উর্বশী মাঠে পৌঁছেছিলেন বলেও অনেকে মনে করছেন।

ঋষভ তার ইনস্টাগ্রামে একাধিকবার পাল্টা জবাব দিয়েছেন। তারপর নতুন করে আলোচনায় উঠে এসেছিল নাসিম আর উর্বশীর নাম। তার মাঝেই হঠাৎ ঋষভের নাম করে ক্ষমা চাওয়ার পর বল আবার ঋষভের কোর্টে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »