সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশ পাহারায় পরীমনি
প্রকাশ: ১৫ জুন, ২০২১, ৩:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুলিশ পাহারায় পরীমনি

পরীমনি গতকাল রোববার রাতে সংবাদ সম্মেলনে বারবারই বলছিলেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তাঁর আশঙ্কা, তাঁকে মেরে ফেলা হতে পারে। এসব বলেই হাউমাউ করে কাঁদতে থাকেন হালের আলোচিত নায়িকা পরীমনি।
সংবাদ সম্মেলনের পুরোটা সময় পরীমনির বাসায় ছিলেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আজম মিয়া। আজ সোমবার সকালে  বলেন, ‘তিনি যেহেতু নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমাদের দায়িত্ব প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। তাঁকে আমরা বিশেষ প্রহরায় রাখছি। তাঁর বাসা ও আশপাশে পুলিশ আছে। তাঁর নিরাপত্তার জন্য যা যা করণীয়, তা–ই করা হচ্ছে।’
আজ সরেজমিনে পরীমনির বাসায় দেখা যায়, এক ভ্যান পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরীমনি

পরীমনি
ফেসবুক থেকে

এদিকে পরীমনির বাসায় অবস্থানরত তাঁর মামা আশরাফুল ইসলাম বলেন, ‘তিন থানাতেই আমরা লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোন থানা সেটা গ্রহণ করেছে, তা এখনো জানি না। পরীমনি অসুস্থ। তার জ্বর ও বুকে ব্যথা। গলার স্বরও ভেঙে গেছে।’

পরীমনি

পরীমনি
ফেসবুক থেকে

গতকাল রাতে বনানীর বাসায় সংবাদ সম্মেলনে পরীমনি বলেন, যেদিন রাতে তাঁকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়, সেদিনই ভোরে অভিযোগ জানাতে তিনি বনানী থানায় হাজির হন। কিন্তু ওই মুহূর্তে থানা পরীমনির অভিযোগ না নিয়ে পুলিশ প্রহরায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর পরীমনি ভয়ে চিকিৎসা না নিয়ে হাসপাতাল থেকে বাসায় চলে আসেন। এরপর চার দিন ধরে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ নানা জায়গায় ধরনা দিয়ে কারও কোনো সহযোগিতা না পেয়ে নিজের কোটি অনুসারীর ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে জানান, তাঁকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে।

‘আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে’—নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। গতকাল সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ফেসবুক পোস্টে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেছেন তিনি।

পরীমনি অভিনীত স্বপ্নজাল চলচ্চিত্রের দৃশ্য

পরীমনি অভিনীত স্বপ্নজাল চলচ্চিত্রের দৃশ্য
ফেসবুক থেকে

পরীমনি লিখেছেন, ‘আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। এই বিচার কোথায় চাইব? কে করবে সঠিক বিচার?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে পরীমনি লিখেছেন, ‘চার দিন ধরে থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধুদের কাউকে পাই না, মা। যাদেরকে পেয়েছি, সবাই বিস্তারিত ঘটনা জেনে “দেখছি” বলে চুপ হয়ে যায়!’

কোথাও প্রতিকার না পেয়ে পরীমনি লিখেছেন, ‘আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সঙ্গে যা হয়েছে, তা যদি “আমি মেয়ে”, “লোকে কী বলবে” এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারও কী করার থাকবে তখন! আমি তাদের মতো কি চুপ করে থাকতে পারি, মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!’

সংবাদ সম্মেলনে পরীমনি

সংবাদ সম্মেলনে পরীমনি
ফাইল ছবি।

শৈশবে মা হারানোর ঘটনা উল্লেখ করে পরীমনি লিখেছেন, ‘আমার মা যখন মারা যান, তখন আমার বয়স আড়াই বছর। এত দিনে কখনো আমার একমুহূর্ত মাকে খুব দরকার মনে হয়নি। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে, মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার, মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার, মা। মা, আমি বাঁচতে চাই। আমাকে বাঁচিয়ে নাও, মা।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »