শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


”পৃথিবী বাঁচাতে প্যাডেল চালাও শোভাযাত্রা অনুষ্ঠিত”
প্রকাশ: ২ অক্টোবর, ২০২২, ৫:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

”পৃথিবী বাঁচাতে প্যাডেল চালাও শোভাযাত্রা অনুষ্ঠিত”

”শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের দাবিতে রিক্সা শোভাযাত্রা অনুষ্ঠিত”
”অবিলম্বে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে হবে”

বরিশালঃ ২ অক্টোবর, ২০২২ঃ অবিলম্বে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুযায়ী ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ¦ালানী নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীতে একটি উদাহরন তৈরী করতে পারে। কিন্তু এ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সংশ্লিস্ট মন্ত্রনালয় ও দপ্তরসমূহের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ¦ালানীর জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের মধ্য দিয়ে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকলাপনা বাস্তবায়ন শুরু করতে হবে বলে বক্তারা দাবি করেন।
২ অক্টোবর ২০২২ সকাল ১০ ঘটিকায় প্রান্তজন, বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বি ডব্লিউ জি ই ডি), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোপ (ক্লিন) এবং উন্নয়ন বিষয়ক এশিয় জন-আন্দোলন (এ পি এম ডি ডি) যৌথ উদ্যোগে আয়োজিত রিক্সা শোভাযাত্রা বরিশাল শিশু পার্ক এর সামনে থেকে শুরু করে বরিশাল ক্লাব এর সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। এ শোভাযাত্রায় বরিশালের সাংস্কৃতিক নেতৃবৃন্দ, জলবায়ু কর্মী ও শতাধিক রিক্সা চালক অংশ গ্রহন করেন। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিক্লল্পনা অনুসারে শতভাগ নবায়নযোগ্য জ¦ালানী প্রবর্তন উন্নত বিশে^র কাছ থেকে জলবায়ু ক্ষতি পূরন আদায়, কয়লাসহ সকল ধরনের জ¦ীবাশ্ম জ¦ালানীতে বিনিয়োগ বন্ধ করা এবং জলবায়ু দুর্যোগের হাত থেকে ভবিষ্যৎ প্রজম্ম রক্ষার দাবিতে এ রিক্ষা শোভাযাত্রা অনুষ্টিত হয়।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মতো দেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন করতে হলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো থেকে শর্তহীন প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে হবে। কিন্তু উন্নত বিশ্ব আমাদের দুর্যোগকে কেন্দ্র করে ঋণের ব্যবসা করতে চায়। এ আচরণের বিরুদ্ধে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতা হিশেবে বাংলাদেশকেই কথা বলতে হবে।
সমাবেশে বক্তার আরো বলেন, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের রূপরেখা দেয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দসহ সরকারের আরো সক্রিয় ভূমিকা নেয়া উচিৎ। সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে ব্যাপক পার্থক্য রয়ে গেছে। ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হলেও বাজেট বরাদ্দ করা হয়েছে তিন শতাংশেরও কম। অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন আরো কঠিন করা হয়েছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যাব এর সম্পাদক রনজিৎ দত্ত, ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রর্তী, রান এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম, এন ভি এস এর নির্বাহী পরিচালক মোঃ শওকত আলী বাদল, উন্নয়ন কর্মী ইব্রাহিম হামিদ মাসুম সহ শতাধিক পরিবেশ কর্মী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »