শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পেটালেন ট্রাফিক সার্জন ও এসআই, মুখ না খুলতে হুমকি
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩, ১:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পেটালেন ট্রাফিক সার্জন ও এসআই, মুখ না খুলতে হুমকি

পটুয়াখালীতে ট্রাফিক সার্জন ও থানা পুলিশের এক এসআইয়ের হাতে মারধরের শিকার হয়েছেন মো. শামীম হোসেন (৩৫) নামে এক যুবক। মারধরের পরপরই ভুক্তভোগীকে মুখ বন্ধ রাখতে হুমকিও দেওয়া হয়েছে।

মারধরের শিকার শামীম পেশায় মোটর মেকানিক। তিনি বর্তমানে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- পটুয়াখালীতে কর্মরত ট্রাফিক পুলিশের সার্জন মো. হাসান ও মির্জাগঞ্জ থানার এসআই সিদ্দিকুর রহমান। গত ১০ মার্চ দুপুরে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে এমন ঘটনা ঘটেছে। যদিও এসব প্রসঙ্গ ভিন্নখাতে নিতে চাচ্ছেন অভিযুক্তরা।

সার্জন হাসান বলেন, তেমন কিছু হয়নি, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মারধরের প্রসঙ্গ জানতে চাইলে তিনি বলেন-পরে সব বুঝিয়ে বলব এখন ব্যস্ত আছি।

ভিকটিম শামীম হোসেন বলেন, মির্জাগঞ্জ উপজেলা সুবিদখালীতে তার একটি মোটরসাইকেল মেরামতের গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজের সামনে মোটরসাইকেল পার্কিং নিয়ে চায়ের দোকানি মনির ও রফিকের মধ্যে বাগবিতণ্ডা চলছিল। তা দেখে মীমাংসা করতে গেলে ওই স্থানে অবস্থানরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট হাসান তাকে বলেন- ‘তুই এখানে এসেছিস কেন এবং অকথ্য ভাষায় গাল-মন্দ শুরু করেন। একপর্যায় কোনো কিছু বুঝে ওঠার আগেই চর-থাপ্পড় এবং লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। মারধরের শিকার হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল নেওয়ার পরামর্শ দেন। সার্জন হাসানের চর-থাপ্পড়ে তার বাম কানে শুনতে পান না বলে তিনি জানান।

শামীম আরও বলেন-সার্জন হাসানের মারধরের পর থানার এসআই সিদ্দিকুর রহমান তার হাতে থাকা লাঠি দিয়ে তাকে পুনরায় পেটান এবং তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেন।

একই অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শী চায়ের দোকানি মো. হাসান, মনির ও রফিক বলেন, অকারণে উত্তেজিত হয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. হাসান শামীমকে মারধর করেন। এতে তারা প্রতিবাদ করলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন সার্জন হাসান ও এসআই সিদ্দিক।

অপর অভিযুক্ত মির্জাগঞ্জ থানার এসআই সিদ্দিকুর রহমান বলেন, গত শুক্রবার আমি টহল ডিউটিতে ছিলাম। মাজার জিয়ারতে ভক্ত আসায়, অনেক যানজট পড়েছে। এ সময় যানজটে আটকে থাকা ব্যক্তিরা নিয়ম ভেঙ্গে গাড়ি নিয়ে যেতে চাইলে তাদের সঙ্গে একমত হয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শামীম। এর বাইরে কিছুই জানি না। আমি কাউকে মারিনি।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দায়িত্ব পালনকালে যদি পুলিশ সদস্য অপেশাদারিত্বমূলক কোনো আচরণে জড়িয়ে পড়েন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »