মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি বরিশালের আঞ্চলিক বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত ‘ঐশী মঞ্জিল’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

আমি মোঃ মীজানুর রহমান বাদল, বর্তমানে বানারীপাড়া উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত আছি। দীর্ঘ সরকারি চাকরি জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। প্রতিবেদনে খাস জমি, নামজারি ও রেকর্ড সংশোধন সংক্রান্ত কাজে অনিয়ম ও ঘুষ গ্রহণের যে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বরিশাল নগরীর উত্তর সাগরদী ইসলামপাড়া সড়কে নির্মিত আমার ভবন ‘ঐশী মঞ্জিল’ সম্পূর্ণ বৈধ উপায়ে নির্মিত। আমার পিতার পেনশনের অর্থ এবং আমার দীর্ঘদিনের বৈধ উপার্জনের সমন্বয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট সম্পদের তথ্য নিয়মিত আয়কর বিবরণীতে উল্লেখ রয়েছে।বৈধ উপার্জনেকে সন্দেহজনক আখ্যা দিয়ে উপস্থাপন করা অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর।

আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমার সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আমি বিশ্বাস করি।

মো. মীজানুর রহমান বাদল।
সার্ভেয়ার, বানারীপাড়া উপজেলা ভূমি অফিস।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »