শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রতিবন্ধী শিশুদের পরিবহনে যুবলীগ নেতার অটো গাড়ী প্রদান
প্রকাশ: ৩১ জুলাই, ২০২২, ১১:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী শিশুদের পরিবহনে যুবলীগ নেতার অটো গাড়ী প্রদান

 

বরগুনা প্রতিনিধি :  বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ করুনা গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহনে একটি অটোরিক্সা প্রদান করেন কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।

বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ করুনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে প্রাঙ্গনে অটোরিক্সা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আবদুস সোবাহান, বামনা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউসুফ আলী হাওলাার, যুগ্নসাধারণ সম্পাদক গোলাম সাব্বির ফেরদৌস তালুকদারসহ বেতাগী ও বামনা উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা হলে তারা এ দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে প্রতিনিয়ত গবেষনা চালিয়ে যাচ্ছেন। আর প্রধানমন্ত্রী কন্যার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা কেন্দ্রীয় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ভাই এর নির্দেশে এই প্রতিবন্ধী বিদ্যালয়ে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা প্রদান করা হয়েছে। এখন থেকে এখানের শিশুরা নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারবে।

সভা শেষে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিজে গাড়ীতে করে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ঘুরে আসেন।

জানাগেছে, ২০১৮ সালে দক্ষিণ করুনা গ্রামে বেতাগী বরগুনা মহাসড়কের পাশে দৃস্টিনন্দন এ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এ বিদ্যালয়ে ১৫৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী লেখাপড়া করছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »