শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে রাজাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
প্রকাশ: ৮ জুলাই, ২০২১, ১০:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে রাজাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

 

বিশেষ প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে পোষ্ট দেয়ার অভিযোগে ঝালকাঠির রাজাপুর থানায় জেলা বিএনপির অন্যতম নেতা মো. রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অভিযুক্ত রফিকুল ইসলাম জামাল ২০০৮ সালে কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি অব. মেজর ব্যা. শাহজাহান ওমর দূর্নীতির দায়ে নির্বাচেনর অযোগ্য বিবেচিত হওয়ার পর ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে ছিলেন।
গত বুধবার দিবাগত রাতে আওযামীলীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা মনিরুজ্জামান মনিরের ভাগ্নে ও শহর ছাত্রলীগের সাবেক সভাপতি পরিচয়দাতা মোঃ সাব্বির খান বাদি হয়ে মামলাটি (নং-৩) দায়ের করেন। তবে অতি গোপনে দায়েরকৃত মামলাটি সম্পর্কে বৃহস্পতিবার বিকেলে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, এই বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল তার নিজ ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০ টা ৩১ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিধদের জড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করার লক্ষে বিভান্তি ও অস্থিতিশীলতা ছড়াইয়ার উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে। এসব তথ্য ব্যাপক ভাবে প্রচারীত হলে দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির সমূহ সম্ভাবনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ বিষয়ে মামলার বাদী সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সাব্বির খান জানান, অভিযুক্ত বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল প্রায়শই সরকার ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে অপত্তিকর মন্তব্য লিখে আসছেন। রাজাপুরের স্থানীয় বিএনপির অনেক নেতাদের কাছে বিষয়টি জানিয়ে অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করলেও তিনি প্রপাগন্ডা অব্যহত রাখায় দলীয় একজন কর্মী হিসাবে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।
এ ব্যাপারে মামলার শিকার ঝালকাঠি জেলা বিএনপির নেতা মোঃ রফিকুল ইসলাম জামালের বক্তব্য জানতে তার মুঠোফোনে (০১৭১১৫৪৭৪৪৪ নাম্বারে) একাধিকবার ফোন করলেও তার নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রাজাপুর থানার ওসি তদন্ত অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২) ২৯(১)/৩১(২) ধারায় এ মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব এড. শাহাদাত হোসেনের সাথে জানান, তিনি আজ বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিকের কাছে বিষয়টি শুনলেও এখোন পর্যন্ত বিস্তারিত কিছুই জানতে পারেনি। বিষয়টি খোজখবর নিয়ে জানার পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »