শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রাথমিক শিক্ষক নিয়োগ: পটুয়াখালীতে লিখিত পরীক্ষায় পাস করাতে ১২ লাখ টাকার চুক্তি
প্রকাশ: ২ আগস্ট, ২০২২, ১১:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ: পটুয়াখালীতে লিখিত পরীক্ষায় পাস করাতে ১২ লাখ টাকার চুক্তি

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াত চক্রের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এরই মধ্যে চাকরিপ্রত্যাশী এক পরীক্ষার্থী ও জালিয়াত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ওই চাকরিপ্রত্যাশী জানিয়েছেন, লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য তিনি একটি চক্রের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করেন। এর জেরে প্রপি পরীক্ষার মাধ্যমে তাঁকে পাস করিয়ে দেওয়া হয়।

গ্রেপ্তার মির্জাগঞ্জের মো. বেলায়েত হোসেনের ছেলে চাকরিপ্রার্থী আল-মামুন (২৮) এবং বাউফলের কৌখালীর সুলতান সিকদারের ছেলে জালিয়াত চক্রের সদস্য এনামুল কবির (৩৫) এখন পটুয়াখালীর জেলহাজতে রয়েছেন।

এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করে গত ২৫ জুলাই পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেন। তবে ঘটনাটি এতদিন আড়ালেই ছিল। মামলার আসামি মো. বুলবুল ঢাকার সরকারি কবি নজরুল কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি লালমনিরহাট জেলায়। অন্য তিনজনের বাড়ি জেলার বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে। এ ছাড়া বিভিন্ন এলাকার অজ্ঞাতপরিচয় আরও ৮ জন রয়েছেন। পুলিশ জালিয়াত চক্রের সদস্যদের খুঁজছে।

মামলায় বলা হয়, আসামিরা একটি বিশাল চক্র। তাঁরা মোটা অঙ্কের অর্থের চুক্তিতে সদ্য অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রপি দিয়ে প্রত্যাশিত প্রার্থীকে পাস করিয়ে দেন। আসামি মো. এনামুল কবির ও মো. বেল্লাল হোসেন খান যোগাযোগ করে প্রার্থী ঠিক করেন এবং আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণা করে আসছেন। চুক্তি হলে বুলবুলকে দিয়ে লিখিত পরীক্ষায় প্রপি দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে বুলবুলকে প্রতি পরীক্ষার্থী বাবদ দেওয়া হয় ১ লাখ টাকা।

এমনিভাবে এ চক্রটির খপ্পরে পড়েন মির্জাগঞ্জের আল-মামুন। লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য তিনি এনামুল ও বেল্লালের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করেন এবং এরই মধ্যে ৫ লাখ টাকা পরিশোধও করা হয়েছে। চুক্তি অনুযায়ী গত ২০ মে অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় বুলবুলের প্রপিতে তিনি উত্তীর্ণ হন। তবে গত ২৫ জুলাই জেলা প্রশাসক কার্যালয়ে মৌখিক পরীক্ষা বোর্ডের সামনে এসে ধরা পড়েন তিনি। পরে স্বীকারোক্তিতে বেরিয়ে আসতে থাকে নানা তথ্য।

মামলার বাদী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান বলেন, মৌখিক পরীক্ষা বোর্ডের সামনে আল-মামুন হাজির হলে তাঁকে কিছু একটা লিখতে দেওয়া হয়। এতে দেখা যায় লিখিত পরীক্ষার ওএমআর শিটের সঙ্গে মামুনের হাতের লেখা মিলছে না। এর পর জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করেন, লিখিত পরীক্ষায় তিনি অংশ নেননি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চক্রের সদস্য এনামুলকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার দু’জনের স্বীকারোক্তি অনুযায়ী আরও ৪ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকেও চিহ্নিত করার চেষ্টা চলছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »