সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমিকা ফিরবে আশা নিয়ে ‘ভাঙা হৃদয়ে’ বরগুনা ছাড়লেন প্রেমকান্ত
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ১১:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমিকা ফিরবে আশা নিয়ে ‘ভাঙা হৃদয়ে’ বরগুনা ছাড়লেন প্রেমকান্ত

বরগুনা প্রতিনিধি :
‘আমি আমার প্রেমিকা ও তার মা-বাবার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ করিনি। আমি মনে করি তারা ভুল বুঝে আছে অথবা কোনো চাপে আছে। আমি আশা করি, ভুল ভেঙে আমার কাছেই ফিরবে। কিন্তু এখন আমি একা।
বরগুনা ছাড়ার সময় ভাঙা হৃদয়ে এমনটাই বলে গেলেন সুদূর ভারতের তামিলনাড়ু থেকে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসা প্রেমকান্ত। আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে তিনি বরগুনা ত্যাগ করেন।

জানা যায়, এর আগে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে বরগুনায় আসেন তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত। বরগুনায় রাত্রিযাপন করার পর শুক্রবার দুপুরে কথিত প্রেমিকার সঙ্গে দেখা করতে বরগুনার তালতলীতে যান তিনি। সেখানে ৫-৬ ঘণ্টা অবস্থান করেও দেখা করতে পারেননি প্রেমিকার সঙ্গে। পরে ওইদিন সন্ধ্যায় তালতলী ছেড়ে বরগুনায় চলে আসেন। বরগুনার একটি আবাসিক হোটেলে থাকার পর আজ শনিবার বিকেলে তিনি নিজ দেশের উদ্দেশে বরগুনা ছাড়েন।

বরগুনায় থাকাকালীন স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে পরিচয় হয় তার। আজ বরগুনা ছাড়ার সময় তাকে বিদায় জানাতে সেই গণমাধ্যমকর্মীরা বরগুনা পৌর বাস টার্মিনালে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী জাফরুল হাসান রুহান সংবাদকমীদের বলেন, ‘বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে আমার ফোনে কল করে সে পরিচয় দিয়ে বরগুনা আসার জন্য হেল্প চায়। যেহেতু সে ইংরেজিতে কথা বলে, তাই কেউ তাকে আমার নম্বর দিয়েছিল। বরিশালের নথুল্লাাদ ছিল সে তখন। পরে রূপাতলী এসে সন্ধ্যায় বাসে করে বরগুনা বাস টার্মিনালে নামে। এরপর তাকে আমার বাসায় থাকতে দিই। পরদিন শুক্রবার দুপুরে তালতলী যায়। সন্ধ্যায় ফিরে বরগুনা প্রেস ক্লাবে গিয়েছিল। সেখান থেকে পুলিশের সঙ্গে কথা বলে রাতে আলম হোটেলে থাকে। পুলিশের সহায়তায় দুপুর ২টার বাসে চলে যায়। ভাষাগত সমস্যার কারণে আমি তাকে সহায়তা করি। আমরা তাকে মিস করব। ’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, শুক্রবার সন্ধ্যার পর বরগুনা সদরে আসেন ভারতীয় ওই যুবক। পরে তাঁকে পুলিশ হেফাজতে শহরের আলম বোর্ডিং নামের একটি হোটেলে রাখা হয়। সেখানে রাত যাপনের পর দুপুর ২টার বাসে তিনি বরিশালের উদ্দেশে রওনা হয়ে যান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »