শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমের টানে তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত এখন বরগুনায়
প্রকাশ: ৫ আগস্ট, ২০২২, ১:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমের টানে তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত এখন বরগুনায়

 

বরগুনা সংবাদদাতা : প্রেমের টানে হাজারও মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনায় এসেছেন ভারতের দক্ষিণে অবস্থিত তামিলনাড়ুর নাগরিক প্রেমকান্ত। গত ২৪ জুলাই দুপুরে তিনি বরিশালে আসেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দিনগত রাতে বরিশাল থেকে সড়ক পথে বরগুনায় এসেছেন। বরগুনায় এসে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন প্রেমিকাকে।

প্রেমকান্ত জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে বরগুনার তালতলী উপজেলার এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর প্রেম হয়েছে। এভাবে একপর্যায়ে ফেসবুকের মাধ্যমে টানা তিন বছর ধরে প্রেমের সম্পর্কও এগিয়েও চলে তাদের।

এছাড়া প্রেমকান্তের দাবি, প্রেম শুধু মেয়ের সঙ্গেই নয়, সুসম্পর্ক হয়েছে দুই পরিবারের মধ্যেই। আর তাই ভিডিও কলে নয় মনস্থির করেন ভালোবাসার মানুষটিকে সরাসরি একনজর দেখবেন তিনি। এর পরই তামিলনাড়ু থেকে প্রথমে বাংলাদেশের বরিশাল শহরে ও পরে বরগুনায় আসেন তিনি। বরিশালে আসার পর দেখাও মেলে ওই তরুণীর সঙ্গে, আর এর পরই প্রেমকান্তের প্রেম নতুন এক দিকে মোড় নেয়।

নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পাস করা প্রেমকান্ত আরও জানান, ২০১৯ সালে ফেসবুকে বরগুনার তরুণীর সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হয়। একপর্যায়ে উভয় পরিবারের মধ্যেও গড়ে ওঠে সুন্দর একটি সম্পর্ক। করোনার বাধা কাটিয়ে প্রেমকান্ত বাংলাদেশ এলে ২৪ জুলাই বরিশালের একটি রেস্টুরেন্টে দু’জনের দেখা হয়।

দেখা হওয়ার একদিন পর প্রেমকান্ত জানতে পারেন তার অজান্তেই তালতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চয়ন হালদার নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে তার প্রেমিকার। আর এরপরই হঠাৎ প্রেমিকা ও তার পরিবার বন্ধ করে দেয় যোগাযোগ। প্রেমিকার নতুন প্রেমিকের হাতে মারধরও খান প্রেমকান্ত। পরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতেও থাকতে হয় তাকে।

আর এতসব কিছুর পরেও প্রেমকান্তের বিশ্বাস, দেখা হলে হয়তো আবারও তার জীবনে ফিরে আসবেন তার প্রেমিকা। তাই বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়ক পথে বরগুনায় এসেছেন তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত। জানা গেছে, শুক্রবার (৫ আগস্ট) সকালে প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তালতলী উপজেলায় গেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »