মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমের টানে বরিশালে আসা ভারতীয় যুবকের মৃত্যু
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২২, ৭:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমের টানে বরিশালে আসা ভারতীয় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :

নিহত ভারতীয় নাগরিক জাভেদ খান। ছবি-সংগৃহীত
নিহত ভারতীয় নাগরিক জাভেদ খান। ছবি-সংগৃহীত

বরিশালে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসার দুই দিন পর মারা গেছেন ভারতীয় এক যুবক। সোমবার তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার ভোররাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

পাসপোর্ট থেকে পাওয়া তথ্যানুযায়ী, ওই যুবকের নাম জাভেদ খান (২৯)। তিনি ভারতের উত্তর প্রদেশের হাসানপুরের বাসিন্দা।

জাভেদ খানের প্রেমিকা বরিশাল নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা ফাতেমা তুজ-জোহরা খুশি বলেন, সোমবার রাতে বুকের ব্যথা নিয়ে জাভেদ শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ভোর রাতে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। অসুস্থ হয়ে পড়ার খবর জাভেদের পরিবারকে জানিয়েছি। মৃত্যুর খবরও জানানো হয়েছে।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর দুপুর থেকে জাভেদ শেবাচিম হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন।

গত ৯ অক্টোবর বরিশালে এসে নগরীর কাটপট্টি সড়কের হোটেল এ্যাথেনার একটি কক্ষে ওঠেন জাভেদ খান। ওই হোটেলের অভ্যর্থনাকারী মো. সাব্বির জানান, জাভেদ খান নামে ভারতীয় ওই নাগরিক ৯ অক্টোবর সকাল ৭টার দিকে হোটেলের ৪১০ নম্বর কক্ষে ওঠেন। বন্ধু পরিচয় দিয়ে এক তরুণী হোটেল কক্ষে তার (জাভেদ) সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেন, ১০ অক্টোবর বিকেলে তিনি হোটেলের কক্ষটি ছেড়ে দেন। বুধবার সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি তিনি মারা গেছেন।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বুধবার সন্ধ্যায় বলেন, ভারতীয় নাগরিক জাভেদ খান ৯ অক্টোবর সকালে বরিশালে আসেন। ১০ অক্টোবর অসুস্থ্য হয়ে তিনি শেবাচিম হাসপাতালে ভর্তি হন। বুধবার ভোর রাত ৪টার দিকে শেবাচিম থেকে ঢাকায় নেওয়ার পথে জাভেদ খান মারা যান। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে জাভেদ খানের মরদেহ শেবাচিম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ভারতীয় দূতাবাসের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে। বিষয়টির তদন্ত চলছে।

শেবাচিম হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. রিফাতুল হায়দার বলেন, জাভেদ খানের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »