সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমের টানে বাংলাদেশে ইন্দোনেশিয়ান তরুণী নিকি
প্রকাশ: ৩ মার্চ, ২০২৩, ১:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমের টানে বাংলাদেশে ইন্দোনেশিয়ান তরুণী নিকি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা ইন্দোনেশিয়ান তরুণী নিকি উলফিয়া ও তার প্রেমিক ইমরান হোসেনের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে ইমরানের বাড়িতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

এ সময় নিকটাত্মীয়দের সম্মানে ইমরানের পরিবারের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ইন্দোনেশিয়ান তরুণী নিকি উলফিয়া তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেছেন, এমন অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব না।

বাংলাদেশি প্রথায় বিয়ের অনুষ্ঠান প্রসঙ্গে নিকি বলেন, আমাদের দেশ ইন্দোনেশিয়ায় বিয়ের অনুষ্ঠানে ভিন্নতা রয়েছে। তবে এখানকার অনুষ্ঠান খুব ভালো লেগেছে।

এর আগে বুধবার রাতে ১০১ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে সম্পন্ন হয়েছে ইন্দোনেশিয়ান তরুণী নিকি উলফিয়া ও বাংলাদেশি তরুণ ইমরান হোসেনের।

৭ বছর আগে ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ান তরুণী নিকি ও ইমরানের পরিচয় হয়। এরপর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে তাদের মধ্যে। ৫ বছর আগে একবার নিকি বাংলাদেশে এসেছিলেন। তখন বিয়ের বয়স না হওয়ায় নিকিকে ইন্দোনেশিয়া ফিরে যেতে হয়েছে। দীর্ঘ পাঁচ বছর প্রতীক্ষার পর বুধবার বিয়ের পিঁড়িতে বসেন তারা।

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন ও বিথি আক্তার দম্পতির বড় ছেলে ইমরান হোসেন পটুয়াখালী সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। আর ২৩ বছর বয়সী নিকি উলফিয়া ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতো ও শ্রীআনি দম্পতির জ্যেষ্ঠ সন্তান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »