শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ-ভিডিও ধারণ, কলেজশিক্ষক গ্রেফতার
প্রকাশ: ২ নভেম্বর, ২০২২, ১২:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ-ভিডিও ধারণ, কলেজশিক্ষক গ্রেফতার

 বগুড়া ব্যুরো 

বগুড়ায় এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ভিডিও ধারণ এবং অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার শিক্ষক জিন্নাতুল ইসলাম প্রামাণিক (৫৩) সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। 

মঙ্গলবার রাতে তাকে শহরের চকসূত্রাপুর এলাকায় রানার্স সিটি হাপ উজিংয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় ভুক্তভোগী কলেজছাত্রী তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী প্রায় চার বছর আগে সহযোগি অধ্যাপক জিন্নাতুল ইসলাম প্রামানিকের কাছে প্রাইভেট পড়া শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে শিক্ষকছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। 

পরে তিনি ওইসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে বেশ কয়েকবার তাকে ধর্ষণ করেন। সর্বশেষ গত ১০ অক্টোবর দুপুরে রানার্স সিটি হাউজিংয়ের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। 

শিক্ষক জিন্নাতুল ইসলাম ওই ছাত্রীকে গত ৩১ অক্টোবর বিকালে শহরের জলেশ্বরীতলার একটি হোটেলে ডেকে নেন। সেখানে তিনি অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের দাবি করলে শিক্ষক তাকে সন্তান নষ্ট করতে হুমকি দেন ও মারধর করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জেবুন্নেছা জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া আসামি সহযোগী অধ্যাপক জিন্নাতুল ইসলাম প্রামাণিককে আদালতে পাঠানো হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »